উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে বিপত্তি, মৃত্যু ৯ পর্যটকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরাখণ্ডে মর্মান্তিক ঘটনা। ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। নিহতরা সকলেই কর্ণাটকের বাসিন্দা। উত্তরাখণ্ডের উত্তর কাশী ও তেহরি জেলার সীমানায় এই ঘটনা ঘটেছে।  জানা গিয়েছে, উত্তরাখণ্ডের দুর্গম পার্বত্য এলাকায়  ট্রেকিং করার সময় খারাপ আবহাওয়ার জেরে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল ২২ জনের  ট্রেকারের একটি দলকে। আর তাতে ঘটল বিপত্তি।

সূত্রের খবর বায়ুসেনা, জাতীয় এবং রাজ্য  বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারীরা এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করেছে । পাশাপাশি যারা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদেরকে হেলিকপ্টারে করে দেরাদুনের হাসপাতালে পাঠানো হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক সদস্য জানান, খবর পেয়ে শুরুতে উদ্ধারকাজে নামে উত্তরকাশী জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর। পরে উদ্ধারে নামে  বায়ুসেনা , জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।

উল্লেখ্য, ‘হিমালায়ান ভিউ ট্রেকিং এজিন্সে’র এই ট্রেকাররা গত ২৯ মে ৩৫ কিলোমিটারের দীর্ঘ ট্রেক করা শুরু করেন। তাদের  গন্তব্য ছিল সিল্লা-কুশকল্যাণ সহাস্ত্রা তাল। ফেরার কথা ছিল ৭ জুন।   তারমধ্যে আবহাওয়া খারাপের জেরে মৃত্যু হল ৯ জন ট্রেকারের । এই ঘটনা প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে । নিহতদের আত্মার শান্তি কামনা করি।‘

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা