চেন্নাইতে বিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে ৯ শ্রমিকের মৃত্যু

Share:

 নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কারুরে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের সভায় পদপিষ্টের ঘটনার স্মৃতির রেশ মিলিয়ে যাওয়ার আগে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা চেন্নাইতে। অষ্টমীর সন্ধ্যায় (৩০ সেপ্টেম্বর) উত্তর চেন্নাই তাপবিদ্যু‍ৎ কেন্দ্রের নির্মাণাধীন একটি অংশ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন ৯ জন শ্রমিক। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। নবরাত্রির মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনায় বিদ্যু‍ৎকেন্দ্রটিতে কর্মরত শ্রমিক ও কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আবাদি পুলিশ কমিশনারেটের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন নির্মাণকার্য চলার সময়েই প্রায় ৩০ ফুট উঁচু থেকে একটি নির্মীয়মাণ অংশ ভেঙে নিচে পড়ে। সেই সময়ে সেখানে কাজে ব্যস্ত থাকা শ্রমিকরা নিজেদের সরিয়ে নেওয়ার সময় পাননি। বিশাল চাঙরের নিচে চাপা পড়েন। বিকট শব্দ শুনে আশেপাশের অন্যান্য শ্রমিকরা ছুটে আসেন। খবর পাঠানো হয় পুলিশ ও দমকলে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারীরা। ধ্বংসস্তুপ সরিয়ে তার নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করে নিকটস্থ স্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যান। চিকি‍ৎসকরা ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

কীভাবে ওই নির্মীয়মাণ অংশ ভেঙে পড়লে তা জানা যায়নি। তবে ভেঙে পড়ার কারণ জানতে তদ্ত শুরু করেছে পুলিশ। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তামিলনাডুর ইলেকট্রিক বোর্ডের সচিব এবং তামিলনাডু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন করপোরেশন লিমিটেডের (তানগেডকো) চেয়ারম্যান জে রাধাকৃষ্ণণ। স্ট্যানলি হাসপাতালে গিয়েও আহত শ্রমিকদের দেখে আসেন।

 

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন