‘পাকিস্তানকে সহায়তা বন্ধ করুন’, ADB-র প্রেসিডেন্টের কাছে আর্জি নির্মলার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পহেলগাঁও হামলার প্রতিশোধ হিসেবে আরও একধাপ কঠোর ব্যবস্থার পথে ভারত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে পাকিস্তানের আর্থিক অনুদান বন্ধের আর্জি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেখা করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রধানের সঙ্গে। সেখানেই কঠোর পদক্ষেপ নেওয়ার  আর্জি জানানো হয়েছে।

জানা গিয়েছে,  এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক প্রেসিডেন্ট মাসাতো কান্ডারের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি অর্থমন্ত্রী সীতারমন ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জিওরগেত্তির সঙ্গেও দেখা করেছেন। উভয় ক্ষেত্রেই একই দাবি জানিয়েছেন তিনি। আগে থেকেই অর্থ সঙ্কটে জেরবার পাকিস্তান। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ওপরে অনেকটাই নির্ভরশীল পাকিস্তান। জয়বায়ু থেকে অর্থনৈতিক কাঠামো একাধিক ক্ষেত্রে সাহায্য করে এই ব্যাঙ্ক। পাশাপাশি সাহায্য করে আইএমএফ।

ইসলামাবাদে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অনুদান বন্ধ করার জন্য ভারতের এই আবেদনের পিছনে অন্যতম কারণ সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদ বন্ধ। অন্যদিকে, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করার জন্যে প্রয়াস শুরু করেছে ভারত। যারফলে পাকিস্তান একাধিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। অর্থনৈতিক, আন্তর্জাতিক সম্পর্ক ও আর্থিক বিভিন্ন ক্ষেত্র চাপের মুখে পড়তে পারে।

সূত্রের খবর, পাহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানকে এফএটিএফের ধূসর তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য এবং ইসলামাবাদে আন্তর্জাতিক অনুদান কমানোর জন্য ভারত ইউরোপীয় দেশগুলির সঙ্গেও যোগাযোগ করছে। উল্লেখ্য, পাকিস্তানকে বিপদে ফেলতে আমদানি-রফতানি থেকে শুরু করে জাহাজ, আকাশসীমা সব বন্ধ করে দিয়েছে ভারত।জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানকে চাপে রাখতে ঘুঁটি সাজাচ্ছে ভারত।

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ