মোদির ‘আচ্ছে দিনে’ নীতি আয়োগের কালির ছিটে! হতদরিদ্র দেশের তিন রাজ্য

'আচ্ছে দিন'-এর প্রচার শুধু মুখেই অথচ বাস্তবে চিত্রটা অন্য। বিজেপির শাসনে একাধিক রাজ্যের মানুষদের দুবেলা ভাত জুটছে না স্বীকার করছে খোদ কেন্দ্রের সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আচ্ছে দিন’-এর প্রচার শুধু মুখেই অথচ বাস্তবে চিত্রটা অন্য। বিজেপির শাসনে একাধিক রাজ্যের মানুষদের দুবেলা ভাত জুটছে না স্বীকার করছে খোদ কেন্দ্রের সংস্থা। নীতি আয়োগের তরফে একটি তথ্য-পরিসংখ্যান দিয়ে জানানো হয়েছে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ এই তিন রাজ্যের মানুষ সবচেয়ে গরীব। আর সেই গরিবির দাপটে দু’বেলা ঠিকমত খাওয়া-দাওয়া জোটে না সেখানকার মানুষদের। নীতি আয়োগের দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, দেশের সবচেয়ে গরীব রাজ্য হল বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ। তারপরেই রয়েছে, মধ্যপ্রদেশ, মেঘালয়, তামিলনাড়ু, গোয়া, কেরল, সিকিম ও পঞ্জাব।

বিহারের মোট জনসংখ্যার ৫১. ৯১ শতাংশ গরিব, তারপরেই রয়েছে ঝাড়খণ্ডে ৪২.১৬ শতাংশ ও উত্তরপ্রদেশে ৩৭.৭৯ শতাংশ। গরিব রাজ্যে গুলির মধ্যে এগিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিই। প্রথম পাঁচে দুটি বিজেপি শাসিত, দুটি বিজেপির জোট সরকার রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস মোদির ‘আচ্ছে দিন’-এর সংলাপ আদপে সোনার পাথরবাটি, যা কথাতেই শোনা যায় কিন্তু চোখে দেখা যায় না। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে গরিব প্রদেশ গুলি হল দাদরা ও নগর হাভেলি, জম্মু-কাশ্মীর, লাদাখ ও দমন ও দিউ। বিহারে শুধুই ৫০ শতাংশের বেশি মানুষ গরীব এটা নয়। নীতিশের রাজ্যে বহু মানুষ অপুষ্টির শিকার বলে জানিয়েছে খোদ নীতি আয়োগ। এছাড়াও একাধিক দিক দিয়ে পিছিয়ে রয়েছে নীতিশের বিহার।

মাতৃ অবস্থায় অপুষ্টির শিকার হয়ে মৃত্যু, স্কুলছুট, রান্নার গ্যাস কানেকশন না পাওয়া মানুষের সংখ্যাও কম। তবে এই তালিকায় কোনও অংশেই খারাপ অবস্থায় নেই পশ্চিমবঙ্গ।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের