এই মুহূর্তে

বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরছেন নীতীশ কুমার, কোন পদে যাচ্ছেন?

নিজস্ব প্রতিনিধি, পটনা: দশমবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন তিন মাসও হয়নি। তার মধ্যেই সাধের কুর্সিকে সম্ভবত ‘আলবিদা’ জানাতে হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। সূত্রের খবর, পুত্র নিশান্তের রাজনৈতিক ভবিষ্যত তৈরি করতে মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন সংযুক্ত জনতা দলের প্রধান। বিনিময়ে নীতীশ পুত্র নিশান্ত কুমার বসছেন উপমুখ্যমন্ত্রীর কুর্সিতে।

আগামী ১৬ মার্চ ১০ রাজ্যের ৩৭ রাজ্যসভা আসনে ভোট। আগামিকাল বৃহস্পতিবার (৫ মার্চ) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিহারে পাঁচটি রাজ্যসভা আসনে ভোট নেওয়া হবে। প্রতিটি আসনে জিততে হলে কমপক্ষে ৪১টি ভোট পেতে হবে। অঙ্কের হিসাবে এনডিএ চারটি আসন পাবে আর আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পেতে পারে একটি আসন। এনডিএ’র চারটি আসনের মধ্যে দুটি আসনে প্রার্থী দাঁড় করানোর কথা জেডিইউয়ের। সূত্রের খবর, বিজেপি শীর্ষ নেতৃত্ব একতরফাভাবে উপেন্দ্র কুশায়াহাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ চিরাগ পাসোয়ান ও নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী রাজ্যসভায় প্রার্থী হলে তাঁকেই সমর্থন করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন চিরাগ। আর এর পরেই নীতীশের রাজ্যসভায় যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

সূত্রের খবর, জেডিইউয়ের তরফে ইতিমধ্যেই রাজ্যসভার জন্য রামনাথ ঠাকুরের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি আসনটির জন্য নীতীশের নাম চূড়ান্ত করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে যে সমস্ত নথিপত্র দেওয়া হয়, তাও জোগাড় করে রাখা হয়েছে। শুধু নীতীশের স্বাক্ষরই বাকি। বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে নীতীশ রাজ্যসভায় গেলে সেখানে বিহার বিধানসভার বৃহত্তম দল বিজেপির তরফে কাউকে বসানো হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঘন ঘন গর্ভধারণ ? সন্তান জন্মের সঠিক ব্যবধান নিয়ে অবাক করা তথ্য দিলেন চিকিৎসকরা

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে কর্নাটক সরকার

অক্ষয় তৃতীয়া থেকেই খুলছে চারধামের দ্বার, আজ থেকেই শুরু অনলাইন রেজিস্ট্রেশন

রোগীর চিকিৎসায় ব্যস্ত, আচমকাই চেম্বারে ঢুকে ডাক্তারকে গুলি করে পালাল দুষ্কৃতীরা

ইরান যুদ্ধের জের, শুক্র সকালেই ধস শেয়ার বাজারে

ভারতের জন্য সুখবর, রাশিয়ার তেল কিনতে ৩০ দিনের ছাড় দিল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte