অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে গতকাল, রবিবার মুম্বই থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার পর দেশজুড়ে চর্চা শুরু হয়েছে। গতকাল, শাহ জানান, আগামী ২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। দেশের ২১টি রাজ্যে ক্ষমতাতে রয়েছে বিজেপি ও তাঁদের জোট এনডিএ। সেই রাজ্যগুলিতেই ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে বলে সাফ জানিয়েছেন অমিত শাহ। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ঘোষণাতে ক্ষুব্ধ জোট শরিক জনতা দল ইউনাইটেড। বিহারে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে গেলে তাঁদের সঙ্গে কথা বলতে হবে বলে স্পষ্ট জানিয়েছে নীতীশ কুমারের দল।

বিহারে জোটে রয়েছে বিজেপির সরকার। নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড, চিরাগ পাশোয়ানের এলজেপি (রামবিলাস) ও জিতেন রাম মাঝির হাম পার্টির সঙ্গে জোট গড়ে পাটলিপুত্রে সরকার গড়েছে গেরুয়া শিবির। বিহারে যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে জোট শরিকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে উপর থেকে চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলে শাহকে বুঝিয়ে দিয়েছে জেডিইউ নেতৃত্ব। এই বিষয়ে নীতীশের দলের নেতা নীরজ কুমার জানিয়েছেন, ‘অভিন্ন দেওয়ানি বিধির জেরে কোনও ধর্ম বা জাতির যেন অপমান না হয় বিহারে। কারণ দেশ সবার জন্য। সংবিধান সবাইকে দেশে সমান অধিকার দিয়েছে। এই নীতিতে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের নেতা নীতীশ কুমার মেনে চলেন। আমরাও তাতে বিশ্বাসী। এর আগেও বিজেপি নেতৃত্বকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে একটি চিঠি দিয়েছিলেন নীতীশ কুমার। তাতেই আমাদের সমস্ত আপত্তির বিষয়ে সাফ লেখা রয়েছে। তাই আলোচনা না করে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কোনও পদক্ষেপ অন্তত বিহারে করা যাবে না।’

আরও পডুন: ‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

জেডিইউ নেতার এই মন্তব্যে বিহারের রাজনীতিতে ফের জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের ধারণা, নীরজ কুমারকে সামনে রেখে আদপে নীতীশ নিজের বক্তব্য অমিত শাহের কাছে পৌঁছে দিতে চাইছেন। দুদিনের মধ্যেই বিহার সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময়ে তাঁর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে জেডিইউ সাংসদ সঞ্জয় ঝাঁয়ের। সূত্রের খবর, সঞ্জয় ঝাঁ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহকে তাঁর দলের সিদ্ধান্ত জানাতে পারেন।

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ