বিধানসভা ভোটেও বিজেপির সঙ্গে জোট নয়, জানিয়ে দিল জয়ললিতার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আলাদাভাবে লড়াই করতে গিয়ে তামিলনাডুতে ভরাডুবি ঘটেছে এআইএডিএমকে ও বিজেপির। শূন্য হাতেই ফিরতে হয়েছে দুই শিবিরকে। উল্টে রাজ্যের ৩৯ আসনই ঝুলিতে পুরেছে ডিএমকে’র নেতৃত্বাধীন জোট। পরিসংখ্যান বলছে, বিজেপি-এআইএডিএমকে যদি হাত মিলিয়ে লড়ত, তাহলে ডিএমকে জোটকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হত। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, লোকসভার ভোট থেকে শিক্ষা নিয়ে কী ২০২৬ সালের বিধানসভা ভোটে ফের কাছাকাছি আসবে জয়ললিতার দল এবং বিজেপি?

শনিবার ওই জল্পনায় জল ঢেলে দিয়েছেন এআইএডিএমকে’র সাধারণ সম্পাদক ই কে পালানিস্বামী। লোকসভা ভোটে দল ধুয়েমুছে সাফ হওয়ার পরে এদিনই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সালেমে সাংবাদিক সম্মেলনে পালানিস্বামী বলেন, ‘২০২৬ সালের বিধানসভা ভোটেও বিজেপির সঙ্গে কোনও জোটে যাবে না এআইএডিএমকে। একার শক্তিতেই লড়বে।’ বিজেপির সঙ্গে জোটে না যাওয়ার যুক্তি দিতে গিয়ে এআইএডিএমকে’র সাধারণ সম্পাদক বলেছেন, ‘কোনও আসন না পেলেও ২০১৯ সালের লোকসভা ভোটের চেয়ে দলের ভোট বেড়েছে। ২০১৯ সালে দলের প্রাপ্ত ভোটের হার ছিল ১৯ শতাংশ। তা এবার বেড়ে হয়েছে ২০ শতাংশের বেশি।’ তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ভোট বাড়ার পিছনে রয়েছে অঙ্কের জারিজুরি। গতবারের তুলনায় জয়ললিতার দল এবার বাড়তি ১০টি আসনে প্রার্থী দিয়েছিল এআইএডিএমকে।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিজেপির সঙ্গে সম্পর্কছিন্ন করে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিল জয়ললিতার দল। সবক শেখাতে এআইএডিএমকের জোট সঙ্গী শরিক দলগুলিকে ভাঙিয়ে এনডিএ জোটে সামিল করেছিলেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। জয়ললিতার দলের একাধিক নেতাকেও দলে ভিড়িয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি।

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু