‘সংসদের উপরে কেউ নয়’, সুপ্রিম কোর্টের বিচারপতিদের ‘লক্ষণরেখা’ বোঝালেন ধনকড়

Share:

নিজস্ব প্রতিনিধি: সংবিধানে বর্ণিত ভারত সরকারের কাঠামোর মধ্যে বিচার বিভাগের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেন, সংসদ হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং এর উপরে কোন কর্তৃপক্ষ নেই। কারণ সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করেন। এমপিরাই সবকিছু, তাদের উপরে কেউ নেই।

মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জগদীপ ধনখড় এই কথাগুলি বলেন। এই সময়, তিনি সুপ্রিম কোর্টের উপর তার পূর্ববর্তী আক্রমণের সমালোচনারও পাল্টা আঘাত করেন এবং বলেন যে যে কোনও সাংবিধানিক কর্মকর্তার (নিজের সম্পর্কে) প্রতিটি কথাই সর্বোচ্চ জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয়।

রাজ্যসভার সভাপতি ধনখড় সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে যে বিতর্কের সূত্রপাত করেছিলেন তারই ধারাবাহিকতা বজায় রাখলেন মঙ্গলবারও। এই অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে দেশজুড়ে বলবৎযোগ্য আদেশ প্রদানের বিশেষ ক্ষমতা দেয়।

বিভিন্ন বিল ও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের দিনকয়েক পর, জগদীপ ধনখড় অভিযোগ করেন যে ১৪২ নম্বর অনুচ্ছেদ “গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্রে পরিণত হয়েছে, যা বিচার বিভাগের কাছে ২৪x৭ উপলব্ধ”।

প্রসঙ্গত, রাজ্যপাল অনন্তকাল বিল আটকে রাখতে পারবেন না এই নির্দেশ দেওয়ার পর  কিছুদিন আগের রাষ্ট্রপতিকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার ঘটল এই ঘটনা। রাষ্ট্রপতির বিল আটকে রাখার সময়সীমাও বেঁধে দিইয়েছে শীর্ষ আদালত। রাজ্যপাল রাষ্ট্রপতিকে কোনও বিল পাঠালে তা তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে। তামিলনাড়ু সরকার বনাম রাজ্যপাল আর এন রবির সংঘাতের মামলাতেই এই রায় সুপ্রিম কোর্টের।

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম