মণীশ শিসোদিয়ার জামিন আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতেও ধাক্কা খেলেন দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে ধৃত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। সোমবার তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ। তবে জামিনের আর্জি খারিজ করে দিলেও ফার্স্ট ট্র্যাক আদালত গঠন করে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এদিনের রায়ের ফলে আপাতত জেলবন্দিই থাকতে হচ্ছে আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতাকে।

দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। পরে ৯ মার্চ জেল হেফাজতে থাকাকালীন তাঁকে শ্যেন অ্যারেস্ট দেখায় আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেফতারিকে অবৈধ আখ্যা দিয়ে জামিন চেয়ে একাধিকবার নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিলেন আপ নেতা। কিন্তু প্রতিবারই তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে যায়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন মণীশ। যদিও স্বস্তি পাননি। শেষ পর্যন্ত জুলাই মাসে জামিনের আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন।

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিন আর্জির শুনানিতে একাধিকবার বিচারপতিদের তিরস্কারের মুখে পড়তে হয়েছিল ইডি ও সিবিআইকে। পর্যবেক্ষণ মন্তব্যে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তুলোধনা করেছিলেন বিচারপতিরা। চলতি মাসের মাঝামাঝি সময়ে মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ। এদিন মামলার রায় দিতে গিয়ে বিচারপতিরা বলেছেন, ‘দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে যে অর্থের লেনদেন হয়েছে তা স্পষ্ট। ফলে আবেদনকারীকে জামিন দেওয়া সম্ভব নয়।’

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না