শিশুদের ব্যাধির কারণ! মিড ডে মিলের তালিকা থেকে ডিম-মাংস ছাঁটাইয়ের সুপারিশ

কর্নাটকের জাতীয় শিক্ষা নীতি কমিটির সদস্যদের এমন আজগুবি যুক্তির কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চিকি‍ৎসাশাস্ত্র অনুযায়ী, শরীরে প্রয়োজনীয় প্রোটিন জোগায় ডিম-মাংস। কিন্তু বিজেপি শাসিত কর্নাটকের (Karnataka) জাতীয় শিক্ষা নীতি কমিটির (National Education Policy (NEP) committee) সদস্যরা সেই তত্ত্ব মানতে নারাজ। তাঁদের মতে, ডিম-মাংসই (Egg-Meat) শরীর নষ্টের যত গোড়া। বিশেষ করে শিশুদের শরীরে ডিম আর মাংসের জন্যই বাসা বাঁধে রোগ। আর সেই কারণেই স্কুলের মিড ডে মিলের তালিকা থেকে দুই প্রোটিনযুক্ত খাবার বাদ দেওয়ার সুপারিশ করেছেন। আর কর্নাটকের জাতীয় শিক্ষা নীতি কমিটির সদস্যদের এমন আজগুবি যুক্তির কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। সরব হয়েছেন বিরোধীরা। চাপে পড়ে কর্নাটক সরকারের (Karnataka Government) পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মানসিক চিকি‍ৎসা প্রতিষ্ঠান নিমহানস (NIMHANS)- এর চিকি‍ৎসক জন বিজয় সাগরের (John Vijay Sagar) নেতৃত্বাধীন জাতীয় শিক্ষা নীতি কমিটির আট সদস্যের প্যানেলের পক্ষ থেকে যে সুপারিশ জমা দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘প্রতিদিন মাংস-ডিম খেলে শিশু শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা। বাসা বাঁধতে পারে নানা রোগ। ফলে মিড ডে মিলের তালিকায় ডিম-মাংস না রাখাই উচিত।’ দক্ষিণী রাজ্য হিসেবে কর্নাটকের ৮০ শতাংশ মানুষই আমিশভোজী। ডিম ও মাংস ছাড়া তাঁদের চলে না। তাই প্রশ্ন উঠেছে, মিড ডে মিলে যদি মাংস কিংবা ডিম না থাকে, তাহলে শিশুরা স্কুলে যেতে আগ্রহী হবে তো?

জাতীয় শিক্ষা নীতি কমিটির এমন আজগুবি সুপারিশ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। বর্ষীয়ান কংগ্রেস নেতা রিজওয়ান আরশাদের (Rizwan Arshad) মতে, ‘বিশেষজ্ঞ প্যানেলের ওই সুপারিশের পিছনে রয়েছে একটি বিশেষ মতাদর্শকে চাপিয়ে দেওয়ার অভিসন্ধি। সেই সঙ্গে গরিব শিশুদের প্রোটিনযুক্ত খাবার থেকে বঞ্চিত রাখার বৃহত্তর ষড়যন্ত্র।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়