ভারত- মায়ানমারের মধ্যে অবাধ যাতায়াত বন্ধ হয়ে গেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে মায়ানমারের সেনার লাগাতার সংঘর্ষ চলছে। আর এই সংঘর্ষের কারণেই সীমান্ত পেরিয়ে মিজরাম এবং মায়ানমারে ধুকছে মায়ানমারের সেনা। আর তাতেই  ভারতের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই আবহেই কেন্দ্রীয়  সরকার বৃহস্পতিবার  ভারত- মায়ানমারের মধ্যে অবাধ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লেখেন, ‘সীমান্ত সুরক্ষিত করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্প। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির জনসংখ্যার কাঠামো বজায় রাখতে ভারত ও মায়ানমারের মধ্যে অবাধ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল।‘  স্বরাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, সুরক্ষার জন্য  ভারত ও মায়ানমারের সীমান্তে  ১ হাজার ৬৪৩ কিলোমিটার  পর্যন্ত কাঁটাতারের বেড়া লাগানো হবে।

গত ২১ শে জানুয়ারি অসম রাইফেলসের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্তে যেভাবে কাঁটাতারের বেড়া লাগানো রয়েছে, ঠিক তেমনভাবেই ভারত-মায়ানমার সীমান্তে বেড়া দেওয়া হবে। সীমান্ত পেরিয়ে যাতে কেউ ভারতের মাটিতে ঢুকতে না পারে তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু তাই নয়, ভারত ও মায়ানমার সীমান্তে বসবাসকারী দুই দেশের নাগরিকদের অবাধ যাতায়াতের সুবিধাও বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দুই দেশেরই বাসিন্দাদের এক দেশ পেরিয়ে অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা ব্যবস্থা চালু হচ্ছে।

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস