কেজরির ভোট প্রচারের অধিকার নেই, সুপ্রিম কোর্টে হলফনামায় জানাল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের রায়দানের আগেই হলফনামা জমা দিয়ে জামিনের বিরোধিতা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছে, আইন সকলের জন্য সমান। ভোট প্রচার মৌলিক বা সাংবিধানিক অধিকারের পর্যায়ে পড়ে না। ফলে একজন অভিযুক্তের ভো প্রচারের অধিকার নেই। হলফনামায় ইডি আরও বলেছে, যদি ভোট প্রচারের জন্য কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন হয় তাহলে সেটা আইনের শাসন এবং সাম্যের জন্য অভিশাপ। তবে ইডির এই হলফনামা সুপ্রিম কোর্টে রায়দানে কি আদৌ প্রভাব ফেলবে? তা নিয়ে উঠছে প্রশ্ন।  

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জেলমুক্তি ঘটবে কিনা তা জানা যাবে আগামী শুক্রবার (১০মে)। গত মঙ্গলবার কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন নিয়ে শীর্ষ আদালতে দীর্ঘ শুনানি হয়েছিল। শুনানিতে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী এসভি রাজু। কেজরির জামিন সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দেবে বলে তিনি দাবি করেন। যদিও পাল্টা বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্ত বলেন, ‘কেজরিওয়াল নির্বাচিত মুখ্যমন্ত্রী। তাছাড়া তিনি স্বভাবজাত অপরাধী নন। দলের হয়ে ভোটপ্রচারে নামার অধিকার রয়েছে তাঁর। আর দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের বিষয়টি আর পাঁচটা মামলার চেয়ে ভিন্ন।’

গত মঙ্গলবার দীর্ঘ শুনানি শেষে কোনও রায় না দিয়ে আসন ছেড়ে উঠে যান বিচারপতিরা। তবে ৮ মে বিচারপতি সঞ্জীব খান্না জানান, ‘আগামী শুক্রবার ওই মামলায় নির্দেশ জারি করা হবে।’ শুক্রবার কি রায় দেয় সুপ্রিম কোর্ট, সেটাই এখন মূল দেখার বিষয়।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ