মেয়েরা বিনা সুদে পাবেন ৫ লক্ষ টাকা ঋণ, সরকারি এই কর্মসূচির কথা জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় নারীদের ক্ষমতায়ন এবং আর্থিকভাবে শক্তিশালী করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করা হয়। সরকারের পক্ষ থেকে এইসব প্রকল্পের মাধ্যমে গ্রামে গঞ্জে বসে ইদানিং সময়ে ঘরে গৃহবধুরাও উপার্জন করতে পারেন। গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার নারীর ক্ষমতায়নে অধিক উদ্যোগী হয়ে উঠেছে। ২০২৩ সালে মহিলাদের জন্য তাই শুরু করা হয় লাখপতি দিদি যোজনা (lakhpati didi yojana)।

এই প্রকল্পের লক্ষ্য হল শিল্প ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করা। সরকার বিশ্বাস করে শিল্প স্থাপনের ক্ষেত্রে নারীদের আর্থিকভাবে সহায়তা প্রদান ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লাখপতি দিদি যোজনা প্রকল্পে মহিলারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ পেতে পারেন। এর জন্য কিছু নথি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সরকারের পক্ষ থেকে কিছু শর্ত পূরণ করতে হয়।

স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য এই প্রকল্পটি প্রচলন করা হয়েছে। লাখপতি দিদি যোজনা প্রকল্প মহিলাদের আর্থিক উপার্জনের ক্ষেত্রে অনেক বেশি সহায়তা পূর্ণ। এছাড়াও এটি মহিলাদের স্ব স্ব কর্মসংস্থানে উৎসাহিত করে।

লাখপতি দিদি যোজনা প্রকল্পে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সুর ছাড়াই ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় তিন কোটি মহিলাকে সংযুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

লাখপতি দিদি যোজনার আওতাভুক্ত হওয়ার জন্য মহিলাদের কিছু মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের গুরুত্বপূর্ণ শর্ত হল যদি কোনও মহিলা লাখপতি দিদি যোজনা প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে তার পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করতে পারবেন না। যদি পরিবারে কোনও সরকারি চাকুরে থাকে তাহলে তিনি এই লাখপতি দিদি যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদন করলেও কোনও লাভ হবে না।

এই প্রকল্পের আবেদন সেই সব মহিলারাই করতে পারবেন যাদের বার্ষিক আয় তিন লক্ষ টাকা বা তার কম। তিন লক্ষ টাকা বেশি আয় হলে এই প্রকল্প আবেদন করা যাবে না।

লাখপতি দিদি যোজনা প্রকল্পে আবেদন করতে হলে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর কাছে একটি ব্যবসায়ী পরিকল্পনা পত্র জমা দিতে হবে। স্বনির্ভর গোষ্ঠী সেই পরিকল্পনা পত্রটি সরকারের কাছে পাঠাবে। সরকারি আধিকারিকরা সেটি যাচাই করে দেখবেন। যদি আবেদন গৃহীত হয় তাহলেই এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়া ঋণ দেওয়া হবে।

বাজারে এল Samsung Galaxy A08! কম দামেই মিলবে দুর্ধর্ষ ফিচার

১৫০ বছর আগে হারিয়ে গিয়েছিল সব, কীভাবে ফের শুরু হল মুখোপাধ্যায় বাড়ির পুজো?

মানি ও জেড প্ল্যান্ট ভুলে বাড়িতে লাগান এই গাছ, টাকার বৃষ্টি হবে

পুরনো জামাকাপড় দিয়ে ঘর মোছেন? জানেন কি রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী!

বসের কুনজরে পড়বেন, উৎসবের মুখে চাকরি পরিবর্তনের কথা ভাবলে বিপদ বাড়বে……

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর