দিল্লি হাইকোর্টে ধাক্কা কেজরিওয়ালের , মিলল না রক্ষাকবচ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় ইডির তলব এড়াতে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে দিল্লি আদালতের দ্বারস্ত হয়েছিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। তবে এবার তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দিতে রাজি হল না আদালত। বৃহস্পতিবার স্পষ্টভাবে আদালত জানিয়ে দিয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে তারা এখন প্রস্তুত নয়।

এদিনের এই নির্দেশের পর চাপে পড়ল আপ নেতা। তবে, আদালত এই নতুন অন্তর্বর্তী আবেদনের বিষয়ে ইডির কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে। আগামী ২২ এপ্রিল হবে এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে আদালতের এদিনের এই নির্দেশের পর ইডি কি ফের আপ নেতাকে হাজিরার নোটিশ পাঠাবে? তা নিয়ে উঠছে নানান প্রশ্ন।

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই আটবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলব এড়িয়ে গিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বার বার সমন এড়িয়ে যাওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাউজ অ্যাভিনিউ আদালতে মামলা দায়ের করেছে ইডি। ওই মামলায় গত শনিবারই কেজরিওয়ালকে ১৫ হাজার টাকার বিনিময়ে জামিন মঞ্জুর করেছিলেন বিচারক। ফলে খানিকটা হলেও স্বস্তি পেয়েছিলেন আপের জাতীয় আহ্বায়ক। কিন্তু দিল্লির নিম্ন আদালতের তরফে জামিন মেলার ২৪ ঘন্টার মধ্যেই ফের কেজরিকে জোড়া মামলায় তলব করে ইডি। দিল্লি জল বোর্ডে আর্থিক অনিয়ম মামলায় গতকাল সোমবারই তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন ইডির তদন্তকারীরা। যদিও ওই নির্দেশে সাড়া দেননি দিল্লির মুখ্যমন্ত্রী।

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা