চুরির অভিযোগ নিতে অস্বীকার যোগী পুলিশের, থানার সামনে নিজের গায়ে আগুন দিলেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাড়ি চুরির অভিযোগ নিয়ে কোন পদক্ষেপ নেয়নি  পুলিশ। তাই বাধ্য হয়ে পুলিশ ষ্টেশনের সামনে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করল এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য  উত্তরপ্রদেশে। মঙ্গলবার পুলিশ ষ্টেশনের সামনে  ওই ব্যক্তি  নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় । তা দেখতে পেয়েই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। এরপরেই অন্তত ১০-১২ জন পুলিশ সদস্য কম্বল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

বর্তমানে সামনে এসেছে পুলিশ ষ্টেশনের এই ঘটনার ভিডিও। সেখানে দেখা গিয়েছে, একজন ব্যক্তি পুলিশ ষ্টেশনের সামনে দাঁড়িয়ে গায়ে পেট্রোল ঢেলে  আগুন দেয় । তারপরেই পুলিশি সদস্যের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই যুবক। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে একটি পুলিশ স্টেশনের বাইরে এই ঘটনাটি ঘটেছে ।

শাহজাহানপুরের পুলিশ সুপার অশোক মীনা জানিয়েছেন, বছর চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তির নাম তাহির আলি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভাল আছেন বলে জানা গিয়েছে। এই পুরো ঘটনা নিয়ে তার পরিবার দাবি করেছে যে ছয় মাস আগে তার গাড়িটি চুরি হয়েছিল। তারা পুলিশে অভিযোগ দায়ের করেছিল। কিন্তু পুলিশ এই পুরো ঘটনা নিয়ে কোন পদক্ষেপ নেয়নি। সেই জন্যই আত্মহত্যার পথ বেছে নেন উত্তরপ্রদেশের ওই ব্যক্তি। আর এই ঘটনা আবার পুলিশি ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’