পাকিস্তানে কোনও তেজস্ক্রিয়তা নির্গমন হচ্ছে না, জানাল পারমাণবিক পর্যবেক্ষণ কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত-পাকিস্তান দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশ। পহেলগাঁঅ হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক যে জায়গায় পৌঁছেছিল তাতে বিশ্বের অনেক দেশই ভয় পাচ্ছিল এই অস্ত্র নিয়ে। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) কে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিদডিয়ায় যখন এই নিয়ে হৈ হৈ তখন গ্লোবাল নিউক্লিয়ার ওয়াচডগ IAEA জানিয়েছে যে পাকিস্তানের পারমাণবিক ভাণ্ডার থেকে কোনও তেজস্ক্রিয়তা লিক হয়নি।

সদ্য সোশ্যাল মিডিয়ায় দাবি প্রচারিত হচ্ছিল যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিবৃতি এসেছে যে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলিতে আঘাত হেনেছে। সে জন্যই এই বিষয়ে পরীক্ষা আবেদন জানিয়েছিল ভারত। আইএইএ-র একজন মুখপাত্র এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আইএইএ-র কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে বলতে পারি, পাকিস্তানের কোনও পারমাণবিক স্থাপনা থেকে কোনও তেজস্ক্রিয়তা নির্গমনের ঘটনা ঘটেনি।”

এর আগে এয়ার মার্শাল এ কে ভারতী পাকিস্তানের পারমাণবিক স্থাপনার আবাসস্থল কিরানা পাহাড়ে ভারত আঘাত করেছে এমন বিবৃতি প্রত্যাখ্যান করেছিলেন।  ১২ মে এক সাংবাদিক সম্মেলনে এয়ার মার্শাল ভারতী বলেন, “আমরা কিরানা পাহাড়ে আঘাত করিনি। সেখানে যা কিছু আছে তাতেও আমরা আঘাত করিনি।”

প্রসঙ্গত, রাজনাথ সিং জম্মু ও কাশ্মীরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৃহস্পতিবার শ্রীনগর যান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের উপর জোর দিয়ে তিনি বলেন, “পারমাণবিক ব্ল্যাকমেইলের দ্বারা ভারতকে নিরুৎসাহিত করা যায়নি।” প্রতিরক্ষা মন্ত্রী এদিন বারবার তুলে ধরেছেন যে বিশ্ব কীভাবে পাকিস্তানের ভারতের প্রতি দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক হুমকি বারবার প্রত্যক্ষ করেছে।

পাকিস্তান দেউলিয়া হয়ে যাওয়া একটি দেশ। সেই প্রসঙ্গে রাজনাথ বলেন, “পাকিস্তানের কথা বলতে গেলে বলতে হয় ভিক্ষাবৃত্তি আর অজ্ঞতার কারণেই দেশটি এমন এক অবস্থায় পৌঁছেছে যে, পাকিস্তান যেখানেই দাঁড়াবে, ভিক্ষুকদের লাইন সেখান থেকেই শুরু হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন কিভাবে সে আবার আইএমএফের কাছে ঋণ চাইতে গিয়েছিল। অন্যদিকে, আমাদের দেশ আজ সেইসব দেশের শ্রেণিতে পড়ে যারা আইএমএফকে তহবিল দেয় যাতে আইএমএফ দরিদ্র দেশগুলিকে ঋণ দিতে পারে।”

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে