শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বেশ কয়েকমাস ধরেই বিতর্কে কেন্দ্র বিন্দুতে রয়েছে অযোধ্যার রাম মন্দির।  দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনাকে ঘিরে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভক্তদের দান করা অর্থের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে।  এই সবের মধ্যেই সামনে এসেছে আরও একটি বড় খবর।  রাম মন্দিরে দর্শনার্থীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। এবার থেকে রাম দরবার দর্শনের জন্য আর কোনও বিশেষ বা ভিআইপি পাসের প্রয়োজন হবে না। সাধারণ দর্শনার্থীরাও নির্ধারিত লাইনে দাঁড়িয়েই রামলালার পাশাপাশি প্রথম তলায় অবস্থিত রাম দরবারের দর্শন করতে পারবেন। 

এতদিন রাম দরবারে প্রবেশের জন্য সীমিত সংখ্যক ভিআইপি পাস দেওয়া হত। ফলে বহু ভক্ত ইচ্ছা থাকলেও রাম দরবার দর্শনের সুযোগ পেতেন না। নতুন সিদ্ধান্তে সেই ব্যবস্থা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। এখন সাধারণ দর্শন শেষ করার পরই ভক্তরা সরাসরি রাম দরবারে গিয়ে প্রণাম জানাতে পারবেন। ট্রাস্টের মতে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল দর্শন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ  করে তোলা। অতিরিক্ত অনুমতি বা আলাদা পাস সংগ্রহের ঝামেলা না থাকায় সময়ও বাঁচবে এবং আরও বেশি সংখ্যক ভক্ত নির্বিঘ্নে দর্শনের সুযোগ পাবেন। 

আরও পড়ুন: উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

বিশেষ করে শ্রাবণ মাসে অযোধ্যায় বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। সেই সময় দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন নিয়ম কার্যকর হওয়ায় দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের জন্য রাম মন্দিরে দর্শন আরও সহজ ও সুবিধাজনক হবে। 

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম