উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা! বাড়ছে নদীর জলস্তর, ভাসছে বানারহাট এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি:   উত্তরবঙ্গে বৃষ্টি থামার নাম নেই।  লাগাতার বর্ষণের জেরে ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে পরিস্থিতি। ভুটান পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে টানা বৃষ্টির ফলে বিভিন্ন নদী ও নালার জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তারই প্রভাব পড়েছে জলপাইগুড়ি জেলার বানারহাট এলাকায়। হাতিনালার জল উপচে সরাসরি বানারহাট বাজারে ঢুকে পড়ায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা ছড়িয়েছে। 

 মঙ্গলবার (৪ অগস্ট) বিকেল থেকে বৃষ্টির তীব্রতা বাড়তেই হাতিনালার জল দ্রুত ফুলে ওঠে। কিছুক্ষণের মধ্যেই নালার জল বাজার এলাকা এবং আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে। একাধিক দোকানে জল ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি নিচু এলাকায় বসবাসকারী মানুষজনও জলবন্দি হওয়ার ভয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে রাখতে শুরু করেছেন। পরিস্থিতির উপর নজর রাখতে  ঘটনাস্থলে পৌঁছেছেন বিন্দাগুড়ি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। 

আরও পড়ুন: ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা 

অন্যদিকে, আংরাভাসা নদীর জলস্তরও উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে জ্যোতির্ময় কলোনি সংলগ্ন এলাকায় নদীর জল বিপদসীমার দিকে এগোচ্ছে বলে স্থানীয়দের দাবি। নদীর ধার ঘেঁষে থাকা পরিবারগুলির মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই বন্যার আশঙ্কায় পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং প্রয়োজনে দ্রুত এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।  প্রশাসনের পক্ষ থেকে নদী ও নালার পাড়ে বসবাসকারী মানুষদের সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন জলস্তরের পরিবর্তনের উপর নিয়মিত নজর রাখছে, যাতে প্রয়োজন হলে দ্রুত উদ্ধার ও ত্রাণ ব্যবস্থা শুরু করা যায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদীগুলির জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তিস্তা, তোর্সা, জলঢাকা এবং রায়ডাক-সহ একাধিক নদীতে জলস্তর অনেকটা বেড়েছে। 

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই