শাহী ঈদগাহ মসজিদে সমীক্ষার উপরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের মথুরায় শাহি ঈদগাহ মসজিদের জরিপের জন্য কমিশনার নিয়োগের বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের আদেশ কে স্থগিত করল সুপ্রিম কোর্ট। গত ১৪ই ডিসেম্বর  হাইকোর্টের তরফে জানান হয়েছে, কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্কের কারণে উত্তরপ্রদেশের মথুরার শাহি ইদগা মসজিদে সমীক্ষা করা হবে। তারজন্য  অ্যাডভোকেট কমিশনারদের তিন সদস্যের দল গঠন হবে বলে জানায় কোর্ট। এবার এলাহাবাদের হাইকোর্টের এই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার  মথুরার শাহী ঈদগাহ মসজিদে আপাতত কোনও সমীক্ষা হবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।

হিন্দুত্ববাদী  সংগঠনগুলি দাবি করেছে যে শাহী ঈদগাহ মসজিদটি ভগবান কৃষ্ণের জন্মস্থানের উপর নির্মিত হয়েছিল।মসজিদ খুঁড়লে সেখানে মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে বলে দাবি তাদের।  ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। তা নিয়েই হাইকোর্টের নিন্ম আদালতের  দ্বারস্থ হন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুসেনার তরফে বিষ্ণু গুপ্ত নামের এক ব্যক্তি। যার বিরোধিতা করে হাই কোর্টে যায় মুসলিম পক্ষ। সেই মামলাতেই এবার মসজিদের জমি জরিপের নির্দেশ এল। 

প্রসঙ্গত, ১৯৬৮ সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা প্রতিষ্ঠান এবং শাহী মসজিদ ঈদগাহ ট্রাস্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে ১০.৯ একর জমি কৃষ্ণ জন্মভূমির জন্য এবং অবশিষ্ট ২.৫ একর জমি মসজিদের জন্য দেওয়া হয়।তাই এই মসজিদ নিয়ে দুই ধর্মের মধ্যে তৈরি হয় সংঘাত। বর্তমানে কৃষ্ণা জন্মভূমি-শাহী মসজিদ বিরোধ নিয়ে হাইকোর্টে মোট ১৮টি মামলা রয়েছে। মথুরার স্থানীয় আদালতে বিচারাধীন সমস্ত মামলা এলাহাবাদ হাইকোর্টের কাছে হস্তান্তর হয়েছে।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন