কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। ১৭ বছ বয়সী এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে দায়ের পকসো মামলায় প্রাক্তন মুক্যমন্ত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অর্থা‍ৎ গ্রেফতারির মুখে বর্ষীয়ান বিজেপি নেতা।

গত ফেব্রুয়ারি মাসেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। বেঙ্গালুরুর সদাশিবনগর থানায় লিখিত অভিযোগে নির্যাতিতা নাবালিকার মা জানান, গত ২ ফেব্রুয়ারি একটি প্রতারণা মামলায় সাহায্যে চাইতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ডলারস কলোনির বাড়িতে গিয়েছিলেন। সাহায্য করার পরিবর্তে নাবালিকাকে যৌন নিগ্রহ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও ওই অভিযোগ অস্বীকার করেন ইয়েদুরাপ্পা। নির্যাতিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মার্চ মাসে সদাশিবনগর থানা পকসো আইনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। পরে সিট গঠন করা হয়। চলতি সপ্তাহেই ইয়েদুরাপ্পাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল বিশেষ তদন্তকারী দল। কিন্তু সেই তলবে সাড়া না দিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে বাড়তি সময় চেয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। বৃহস্পতিবার সকালেই কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছিলেন, ১৫ জুনের মধ্যেই ইয়েদুরাপ্পার বিরুদ্ধে সিআইডি চার্জশিট জমা দেবে। জেরার জন্য যেচে সিটের সামনে হাজিরা না দিলে প্রয়োজনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পথেও হাঁটা হতে পারে।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক