গোয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড় দেশ, চালু হল হেল্পলাইন নম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর গোয়ার আরপোরার একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রবিবার গোয়া সরকার পরিবার, পর্যটক এবং বাসিন্দাদের সহায়তার জন্য জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। উত্তর গোয়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর গোয়া কালেক্টরেটের জেলা কন্ট্রোল রুমে যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে তার নম্বর ০৮৩২-২২২৫৩৮৩। এছাড়া চালু হয়েছে গোয়া পুলিশ কন্ট্রোল রুম (উত্তর গোয়া)। সেখানকার হেল্পলাইন নম্বর ৭৮৭৫৭৫৬০০০। আরও একটি নম্বর রাখা হয়েছে। সেটি হল ৭৮৭৫৭৫৬০০০।

এক বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে, জেলা এবং মহকুমা স্তরে থাকা আধিকারিকদের নিযুক্ত করা হয়েছে। বিভিন্ন জেলার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেগুলি হল ৮৩০৮০১৪৫২৬, ৭০৮৩২৩৪৯৬৩, ৯৪২১১৫১০৪৮, ৯৬৩৭৭৭৯২৭৭, ৯৯২৩৮৮২৮০৭। রবিবার গোয়া পুলিশ জানিয়েছে, উত্তর গোয়ার আরপোরার বার্চ বাই রোমিও লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে চারজন পর্যটক এবং ১৪ জন কর্মী। সাতজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

আজ সকালে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আরপোরা নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, “ক্লাবের ম্যানেজার এবং অন্যদের ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ক্লাবের মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নাইট ক্লাবটি অবৈধভাবে তৈরি করা হয়েছিল। গোয়ার জন্য এ এক দুর্ভাগ্যজনক দিন। গোয়ার পর্যটনের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ২৫ জন মারা গিয়েছেন।”

গোয়া পুলিশ প্রধান অলোক কুমার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুন লেগেছিল। তবে একাধিক প্রত্যক্ষদর্শী এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন যে অগ্নিকাণ্ডের সূত্রপাত এক তলায়। সেখানে প্রায় ১০০ জন পর্যটক হুল্লোড় করছিলেন। হায়দরাবাদের একজন পর্যটকের কথায়, “আগুন জ্বলতে শুরু করার সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু হয়। আমরা দেরি না করে বেরিয়ে এসে দেখি পুরো নাইট ক্লাব দাউ দাউ করে জ্বলছে।”

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর