দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রিমলের জেরে ডুবেছে রেললাইন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে  বিচ্ছিন্ন যোগাযোগ

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমলের জেরে বাংলা সহ গোটা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে ভেসে গিয়েছে একাধিক ট্রেন লাইন। এরফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। লাগাতার বৃষ্টিতে  ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং অসম সহ উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যের রেল লাইন জলমগ্ন হয়ে পড়েছে। তাতেই ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের এক  কর্মকর্তা জানিয়েছেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ অসমের অন্তত দশটি জায়গায় রেললাইন ডুবে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার এবং কর্মীরা রেল পরিষেবা পুনরুদ্ধারের জন্য চব্বিশ ঘন্টা কাজ করছেন। তবে ভারী বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মেরামতির কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে কর্মীদের। এরফলে বৃষ্টি না থামা পর্যন্ত পুরোদমে কাজ শুরু করা যাবে না।‘

উল্লেখ্য, গত ২৬ মে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রিমল। এরফলে লাগাতার বৃষ্টিতে পরিষেবা বিঘ্নিত হয়েছে।  তাতেই  দক্ষিণ অসম , ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরে পেট্রোল ও ডিজেল এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যগুলির ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে, এই রাজ্যগুলিতে মহাসড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। এরফলে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ