দুঃসংবাদ, ১ ফেব্রুয়ারি থেকে UPI-তে আর এই ধরনের লেনদেন করা যাবে না

আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিশেষ অক্ষর দিয়ে তৈরি UPI আইডিগুলির সঙ্গে কোনও লেনদেন গ্রহণ করা হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মানুষ এখন ব্যাঙ্ক, চেক বা ATM-ব্যবহার মোটামুটি কমিয়েই দিয়েছেন বলা চলে! ইউপিআই মাধ্যম আসার পর থেকেই মানুষ ডিজিটাল লেনদেনের প্রতি বেশি ঝুঁকছে। যার মধ্যে আছে Amazon pay, Google pay, Phonepe-সহ একাধিক UPI-(Unified Payments Interface)এর মাধ্যমে মানুষ এখন তাঁদের প্রয়োজনীয় লেনদেন মেটাচ্ছেন। যার ফলে হাতে করে নগদ নিয়ে ঘুরে বেড়ানোর চাপ নেই। পাশাপাশি ATM কার্ড সবসময় সঙ্গে রাখতে হবে, তারও বালাই নেই। শুধু ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে UPI-এর লিঙ্ক করে দিলেই হল, ব্যস সহজে আপনিও কাউকে টাকা পাঠাতে পারবেন, আবার আপনাকেও পাঠাতে পারবে না। ব্যাঙ্কের জন্যে আর অপেক্ষা করতে হবেনা।

ই-রিকশা থেকে মেট্রো ট্রেন এবং সবজির দোকান, সব জায়গাতেই অর্থপ্রদানের জন্য UPI মাধ্যম উপলব্ধ। এমনকী বিদেশেও UPI এর মাধ্যমে লেনদেন উপলব্ধ। তবে এবার UPI ব্যবহার কারীদের জন্যে দুঃসংবাদ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আপনাকে কিছু পেমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। আপনি যদি UPI-এর মাধ্যমে আর্থিক লেনদেন করে থাকেন, তাহলে আপনার অবশ্যই জানা দরকার যে, NPCI ১ ফেব্রুয়ারি থেকে কিছু লেনদেন ব্লক করতে চলেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India) একটি সার্কুলার জারি করেছে। যেখানে লেখা রয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিশেষ অক্ষর দিয়ে তৈরি UPI আইডিগুলির সঙ্গে কোনও লেনদেন গ্রহণ করা হবে না। শুধুমাত্র আলফানিউমেরিক অক্ষর দিয়ে তৈরি UPI আইডির মাধ্যমেই লেনদেন গ্রহণ করা যাবে। যারা এটি অনুসরণ করবেন না, তাঁদের ID ব্লক করে দেওয়া হবে।

NPCI-এর নির্দেশিকা কী

১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে NPCI-এর এই নির্দেশ কার্যকর হবে। NPCI ইতিমধ্যেই UPI অপারেটরদের স্পষ্ট করে দিয়েছে যে, তাদের UPI লেনদেন আইডি গুলি অবশ্যই যাতে আলফানিউমেরিক অক্ষর দিয়ে তৈরি হয়, অন্যথায় কেন্দ্রীয় সিস্টেম সেই অ্যাপ থেকে কোনো UPI লেনদেনের অনুমতি দেবে না। অর্থাৎ UPI আইডির জন্য বিশেষ অক্ষরের পরিবর্তে বর্ণসংখ্যার অক্ষর ব্যবহার করতে হবে। তবে আপনার UPI-লেনদেন গ্রহণ করা হবে। ২০১৬ সালে বিমুদ্রাকরণের পর থেকে ভারতে ডিজিটাল লেনদেনের চাহিদা বাড়তে শুরু করেছে। বিদেশেও ইউপিআই লেনদেন হচ্ছে। ভারত থেকে ইউপিআই-এর মাধ্যমে শ্রীলঙ্কা, ভুটান, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস এবং ফ্রান্সে লেনদেন হচ্ছে।

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি