NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় অ্যাকশন মুডে মোদি সরকার। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতেই কেন্দ্রের উচ্চ শিক্ষাসচিব বিনীত জোশীকে দায়িত্ব থেকে সরানো হয়েছিল। সূত্রের খবর, নিট পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ’র ৪৭ জন আধিকারিককে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আরও একাধিক আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্থার প্রবেশিকা পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তার মধ্যে উল্লেখযোগ্য হল, চিকি‍ৎসাশাস্ত্র নিয়ে পড়ার জন্য NEET (UG), শিক্ষক নিয়োগ সংক্রান্ত ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (মেইন), কুয়েট (ইউজি ও পিজি), ইউজিসি-নেট, ন্যাশনাল কমন্স এন্ট্রান্স টেস্ট (এনসিইটি)। চলতি বছর নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। পরীক্ষা হয়ে যাওয়ার পরে বিষয়টি নিয়ে শোরগোল হতেই নড়েচড়ে বসেন এনটিএ কর্তৃপক্ষ। পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষা বাতিলের খবর শুনে কমপক্ষে ২০ নিট পরীক্ষার্থী আত্মঘাতী হন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়  প্রশ্নের মুখে পড়েছে এনটিএ কর্তৃপক্ষ। এমনকি সংস্থার আমূল সংস্কারের দাবি উঠেছে। শিক্ষাবিদ ও পড়ুয়াদের সিংহভাগ এনটিএ’কে বিলুপ্ত করার দাবিও জানিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার বারবার জানিয়েছে যে, এমন কোনও প্রস্তাব বর্তমানে তাদের বিবেচনায় নেই।

এনটিএ’র ব্যর্থতাকে হাতিয়ার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে ধর্না শুরু করেছে ককরোচ জনতা পার্টি। গত ২০ জুলাই সংসদ অভিযানেরও ডাক দেওয়া হয়েছিল। ওই কর্মসূচিতে পড়ুয়াদের উপরে দিল্লি পুলিশ ও সিআরপিএফের অধীনে থাকা র‍্যাফের ‘বর্বর’ আক্রমণ নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পরিস্থিতির আরও আবনতি ঘটেছে।

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী