ভারত না পাকিস্তান- পারমাণবিক অস্ত্রে এগিয়ে কোন দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভারত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুসারে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কম। তবে ভুল বোঝাবুঝি বা বিবিধ প্রতিক্রিয়ায় পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দিকেও যেতে পারে। আসুন জেনে নিই ভারতের কাছে কতগুলি পারমাণবিক বোমা রয়েছে, পাকিস্তানের কাছেই বা রয়েছে কতগুলি?

পৃথিবীতে সর্বমোট ৯টি দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে। এই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চিন, গ্রেট ব্রিটেন, পাকিস্তান ভারত, ইজরায়েল এবং উত্তর কোরিয়া।ভারত ও পাকিস্তানের নামও রয়েছে এই তালিকায়। এই দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্রের দিক থেকে কে বেশি এগিয়ে রয়েছে? চলুন জেনে নেওয়া যাক বিশদে।

Ucs.org এর মতে ভারতের কাছে প্রায় ১৬০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। আমাদের দেশ আরও পারমাণবিক অস্ত্র তৈরি করেছে।আর পাকিস্তানের কথা বলতে গেলে বলতে হয় পাকিস্তানের কাছে ১৭০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অর্থাৎ ভারতের চেয়ে ১০টি বেশি অস্ত্র ,আছে তাদের ঝুলিতে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান সাম্প্রতিক সময়ে ১৭০টি অস্ত্র তৈরি করেছে। এখনও তাদের অস্ত্র তৈরির কাজ চলছে।

১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাগ হয়েছিল। তার পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তান যুদ্ধের ইতিহাস রয়েছে একাধিকবার। ১৯৬৫, ১৯৭১, ১৯৯৯- বারবার দুই দেশ যুদ্ধে জড়িয়েছে। বর্তমানেও যা পরিস্থিতি তাতে যুদ্ধ সময়ের অপেক্ষা।

এদিকে পাকিস্তানে ভারতের হামলা আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে স্পষ্টভাবে বলেছেন, যদি ভারত সিন্ধু নদের জল বন্ধ করে দেওয়ার সাহস করে, তাহলে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার