নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক ১৬ বছরের নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক কিশোরীর উপর পাশবিক নির্যাতন চালায় পাঁচ যুবক। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারের জন্য শুরু হয়েছে তল্লাশি ।

ঘটনাটি ঘটেছে, হরিয়ানার নুহ জেলায়। সূত্রের খবর, ঘটনার দিন নির্যাতিতার বাবা প্রথম লক্ষ্য করেন যে তাঁর মেয়ে ঘরে নেই। এর কিছু সময় পর কয়েকজন যুবক মোটরবাইকে করে ওই নাবালিকাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হলে, কিশোরী জানায় তাকে শৌকিন নামের এক যুবক নিয়ে গিয়েছিল।  শৌকিন আগে তাদের বাড়ির কাছেই একটি মুদি দোকান চালাত। অভিযোগ, শৌকিনের কাছে কিশোরীর কিছু ব্যক্তিগত ভিডিও ছিল। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হতো।

আরও পড়ুনঃ আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

পুলিশ সূত্রে খবর, ‘অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম গঠন করে লাগাতার তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই সবাইকে গ্রেফতার করা হবে।’ ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও, পুলিশের পদক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6