আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে নতুন করে বেড়েছে উত্তেজনা । আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (৯জুন) রাতে পাকিস্তানি সামরিক বাহিনীর যুদ্ধবিমান আফগান আকাশসীমা লঙ্ঘন করেছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের বাড়িঘর লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করেছে পাক সেনারা। সেই এয়ার স্ট্রাইকে মহিলা ও শিশুসহ ১৩  নাগরিকের মৃত্যু হয়েছে।  

তালিবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এয়ার স্ট্রাইকের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এই হামলা আফগানিস্তানের খোস্ত, কুন্দার ও পাক্তিকা প্রদেশকে লক্ষ্য করে চালানো হয়েছে। পাকিস্তানি সেনার হামলায় ১১ জন শিশু, একজন মহিলা ও একজন বৃদ্ধ নিহত হয়েছেন। আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পর থেকেই আফগান-পাক সীমান্তে উত্তাপ বেড়েছে।  আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি বিপুল সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বোমা হামলায় নিহত ১৩ জনকে আফগান প্রশাসন শহিদ হিসেবে ঘোষণা করেছে।  নিহতদের অধিকাংশই ছিল নিরীহ শিশু। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার পরবর্তী কিছু মর্মান্তিক ছবিও সামনে এসেছে। এই হামলায় আফগান সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে অ্বযালেছেন,  ‘আমরা এই অমানবিক অপরাধ ও হামলার কঠোরতম নিন্দা জানাই।’  জানিয়ে রাখা ভাল, চলতি বছরের মার্চ মাসে দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সেই সময়ে চিন এই সংঘাতের নিষ্পত্তিতে মধ্যস্থতা করার চেষ্টা করছিল। তবে আফগানিস্তানের উপর পাকিস্তানের নতুন করে হামলার ঘটনা যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। যদিও এই হামলা নিয়ে পাকিস্তান এখনও কোনও মন্তব্য করেনি।

 

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

ঘুমন্ত অবস্থায় সিমেন্টের ব্লক দিয়ে স্ত্রী ও তিন কন্যাকে মাথা থেঁতলে খুন করল পাষণ্ড স্বামী

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী