সামান্য হলেও অস্বস্তি বাড়িয়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা

নতুন করে সংক্রমিত হয়েছে ২,৭১০ জন। প্রাণ হারিয়েছেন ১৪ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অস্বস্তি বাড়িয়ে দেশে ক্রমশই করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী(Coronavirus Update)। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ(Daily Corona Cases) অনেকটাই বেড়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১০ জন। তবে দৈনিক মৃত্যুর হার নিম্নমুখী। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন(Daily Covid Death) আরও ১৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা টানা কয়েকদিন বাদে ফের বেড়েছে। যদিও সংক্রমণের রেখচিত্র ঊর্ধ্বমুখী(Daily Coronavirus) হলেও আপাতত উদ্বেগের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা।

শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৪ লক্ষ ৬৫ হাজার ৮৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৭১০ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এদিন সকাল আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ৪ কোটি ৩১ লক্ষ ৪৭ হাজার ৫৩০ জন। মারণ ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে হার মেনেছেন আরও ১৪ জন। যার ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৫৩৯ জন।’

সামান্য হলেও অস্বস্তি বাড়িয়েছে সক্রিয় করোনা রোগী অর্থাৎ অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ২৯৬ জন। এ নিয়ে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ৪ কোটি ২৬ লক্ষ ৭ হাজার ১৭৭ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৭৫ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৪০০টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৪ জনে।’

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

Auto Draft

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের