শীর্ষ আদালতে বড়সড় স্বস্তি নূপুর শর্মার, সব এফআইআর দিল্লিতে স্থানান্তরের নির্দেশ

শীর্ষ আদালতের নির্দেশের পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন নূপুরের অনুরাগীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতে (Apex Court)  বড়সড় স্বস্তি পেলেন হযরত মহম্মদকে (Prophet) নিয়ে কটূক্তি করা বিজেপির নিলম্বিত মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma)। বুধবার সুপ্রিম কোর্টের 9Supreme Court) বিচারপতি সূর্যকান্ত (Justice Suryakanta) ও বিচারপতি জে বি পারদিওয়ালার (Justice J B Pardiwala) ডিভিশন বেঞ্চ বিতর্কিত বিজেপি নেত্রীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া এফআইআর দিল্লি পুলিশের কাছে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নূপুর শর্মাকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়েছে। ভবিষ্যতে নতুন করে যদি কোনও এফআইআর দায়ের হয়, সে ক্ষেত্রেও গ্রেফতারি থেকে রক্ষাকবচ পাবেন বিজেপির নিলম্বিত মুখপাত্র। শীর্ষ আদালতের নির্দেশের পরেই উ‍ৎসবে মেতে উঠেছেন নূপুরের অনুরাগীরা।

গত জুন মাসে এক সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলে এক বিতর্কসভায় হযরত মহম্মদকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন ত‍ৎকালীন বিজেপির মুখপাত্রের দায়িত্ব সামলানো তথা হিন্দুত্বের নয়া পোস্টার গার্ল নূপুর শর্মা। তাঁর এক মন্তব্যেই দেশজুড়ে অশান্তির আগুন জ্বলে ওঠে। প্রতিবাদ আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য। নূপুরের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ, দিল্লি সহ দেশের নয়টি রাজ্যে একাধিক এফআইআর দায়ের করা হয়। কলকাতা পুলিশের পক্ষ থেকে জেরা করার জন্য বিজেপির নিলম্বিত মুখপাত্রকে তলব করা হয়েছিল। যদিও সেই তলবে সাড়া দেননি হযরত মহম্মদকে নিয়ে কটূক্তি করা নূপুর শর্মা। ফলে কলকাতা পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়।

প্রাণহানির শঙ্কা প্রকাশ করে দেশের বিভিন্ন প্রান্তে দায়ের হওয়া এফআইআর দিল্লিতে স্থানান্তরের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। ওই মামলার শুনানিতে গত মাসেই বিজেপি মুখপাত্রের গ্রেফতারির উপরে স্থগিতাদেশ জারি করেছিল শীর্ষ আদালত।   

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সাজত….’ নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

নবরাত্রিতে ঘট স্থাপনের পর ৩ ভুল করবেন না, পরিবারে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক