ওড়িশায় সিবিআই এর জালেই ধরা পড়লেন সিবিআই অফিসার, দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরের ওপর বাটপারি! বেআইনি সুবিধা পাইয়ে দেওয়া ও তোলাবাজির অভিযোগে চাঞ্চল্যকর ঘটনায় সিবিআইয়ের হাতেই গ্রেফতার হলেন এক সিবিআই আধিকারিক। ধৃত আধিকারিকের নাম প্রশান্ত কুমার পাল্লেই। তিনি সিবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর সঙ্গে যুক্ত আর এক অভিযুক্ত হলেন সারদা প্রসাদ শেঠী। তিনি মহানদী কোলফিল্ডস লিমিটেড (এমসিএল)-এর এক আধিকারিক। এই দুই জন মিলে দীর্ঘদিন ধরে একটি তোলাবাজির সিন্ডিকেট চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। 

তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে, সারদা প্রসাদ শেঠী বিভিন্ন পরিবহণকারী সংস্থার কাছ থেকে নিয়মিত টাকা আদায় করতেন। অভিযোগ, মাত্রাতিরিক্ত কয়লা পরিবহনের অনুমতি দেওয়া থেকে শুরু করে কয়লার মান সংক্রান্ত ভুয়ো শংসাপত্র ইস্যু করে তিনি বেআইনি সুবিধা দিতেন। কখনও উচ্চমানের কয়লাকে নিম্নমানের বলে দেখানো হত, আবার কখনও নিম্নমানের কয়লাকে উচ্চমানের হিসেবে চালিয়ে দেওয়া হত। এই সব কাজের বিনিময়ে পরিবহণকারী সংস্থাগুলির কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হতো।

আরও পড়ুন: হাতিয়ারা মেলায় মাঝপথে আচমকা হেলে পড়ল নাগরদোলা, প্রাণ হাতে চিৎকার যাত্রীদের

এই গোটা দুর্নীতির চক্রে শেঠীকে সক্রিয়ভাবে সাহায্য করতেন সিবিআইয়ের এএসআই প্রশান্ত কুমার পাল্লেই। অভিযোগ অনুযায়ী, শেঠীর কাছ থেকে নিয়মিত ঘুষ নিতেন তিনি। বদলে বিভিন্ন তদন্তকারী সংস্থা ও আইনগত ঝামেলা থেকে শেঠীকে রক্ষা করতেন। এমনকি নিজের প্রভাব খাটিয়ে শেঠীর পছন্দের এলাকায় বদলির ব্যবস্থাও করে দেন বলেও অভিযোগ রয়েছে।

গোপন সূত্রে এই সিন্ডিকেটের খবর পায় সিবিআই। এরপর বিস্তারিত তদন্ত শুরু করে সংস্থা। অভিযুক্তদের হাতেনাতে ধরতে পরিকল্পিতভাবে ফাঁদ পাতা হয়। শেষ পর্যন্ত সাফল্য আসে তদন্তকারীদের হাতে এবং ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার করা হয় এএসআই প্রশান্ত কুমার পাল্লেইকে। এই ঘটনার পর সিবিআইয়ের অন্দরেই তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এবং তদন্ত আরও গভীর করার প্রস্তুতি চলছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা