হাতিয়ারা মেলায় মাঝপথে আচমকা হেলে পড়ল নাগরদোলা, প্রাণ হাতে চিৎকার যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউন-এর হাতিয়ারা এলাকায় চলমান মেলায় নাগর দোলায় যান্ত্রিক ত্রুটির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মেলার আনন্দ-উল্লাসের পরিবেশে হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, নাগরদোলার একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায় সেটি আচমকাই একদিকে হেলে যায়, যার ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

ঘটনার সময় নাগরদোলায় বহু মানুষ ওঠানামা করছিলেন। হঠাৎ দুলুনি ও হেলে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। গোটা মেলাপ্রাঙ্গণ তখন হইচই পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, নাগরদোলাটি যদি আরও কিছুক্ষণ চলতে থাকতো তবে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত এবং বহু প্রাণহানির সম্ভবনাও উড়িয়ে দেওয়া যেত না।

আরও পড়ুন: ১ লক্ষ কোটি বাড়ল প্রতিরক্ষা বাজেট, দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান

তবে, তার নাগরদোলাটি পুরোপুরি ভেঙে পড়ার আগেই তা থামিয়ে দেওয়া সম্ভব হয়। তবে হেলে থাকা অবস্থাতেই বেশ কিছু মানুষ সেখানে আটকে পড়েন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ও মেলার কর্মীরা। দড়ি ও অন্যান্য উপকরণের সাহায্যে একে একে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে নিচে নামানো হয়। উদ্ধারকাজ চলাকালীন এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক দর্শনার্থী ভয়ে মেলা ছেড়ে চলে যান। আবার কেউ কেউ পরিবারের সদস্যদের খোঁজে ব্যস্ত হয়ে পড়েন। খবর পেয়ে মেলা কর্তৃপক্ষ অবিলম্বে নাগরদোলাটি বন্ধ করে দেয়।

প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে কীভাবে এমন বিভ্রাট ঘটল, তা নিয়ে বিস্তারিত তদন্তের দাবি উঠেছে। এই ঘটনার পর মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে সব রাইডের নিয়মিত ও কঠোর নিরাপত্তা পরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা