বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে ওড়িশা উপকূলে বাড়াল নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশি প্রবেশ ঠেকাতে এবার নজরদারি বাড়ান হল ওড়িশা উপকূলে।  অনেক সময় সমুদ্রপথে এবং ছোট ছোট জলপথ ধরে নৌকা করে ওড়িশায় অনুপ্রবেশের চেষ্টা করেন বাংলাদেশিরা।  সেইজন্য বাড়ান হয়েছে নজরদারি। এমনটাই জানা গিয়েছে ওড়িশা প্রশাসনের তরফে।

এই প্রসঙ্গে অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (আইনশৃঙ্খলা) সঞ্জয় কুমার জানিয়েছেন, ‘ উপকূললাগোয় ১৮টি থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে।  যেসব এলাকা থেকে প্রবেশ করার সম্ভাবনা আছে সেখানে বাড়ান  নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। জলপথে উপকূলরক্ষা বাহিনী এবং নৌবাহিনী নজর রাখছে।‘ শুধু তাই নয় উপকূলীয় জেলার পুলিশ সুপারদের বাংলাদেশিদের প্রবেশ আটকাতে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে ওড়িশার নজর এখন কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুর এবং ভদ্রকের মতো জেলাগুলির দিকে।  ইতিমধ্যেই বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে বৈঠক ডেকেছেন  ওড়িশার অতিরিক্ত মুখ্য সচিব ।

উল্লেখ্য, শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর দেখা দিয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি।  সেই অশান্তির সুযোগে বাংলাদেশে জেল ভেঙে বহু দুষ্কৃতী পালিয়েছে।  তাই আশঙ্কা করা হচ্ছে ওই দুষ্কৃতীরা ভারতে ঢুকে পড়তে পারে । সেইজন্য  উপকূলীয় এলাকায় রাখা হচ্ছে বিশেষ নজরদারি।  এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শপথ নিতে চলেছে  অন্তর্বর্তী সরকার।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই