একটানা মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর রেকর্ড ভাঙলেন নবীন পট্টনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: মুখ্যমন্ত্রী হিসেবে একটানা দায়িত্ব পালনের নিরিখে প্রয়াত জ্যোতি বসুকে টপকে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু দায়িত্ব পালন করেছিলেন ২৩ বছর ১৩৭ দিন। আর শনিবার ওই রেকর্ড টপকে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। বিজেডি নেতা নবীন পট্টনায়ক একটানা ২৩ বছর ১৩৮ দিন ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। টানা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের নিরিখে অবশ্য দ্বিতীয়স্থানে রয়েছেন বিজু পট্টনায়কের পুত্র। মুখ্যমন্ত্রী পদে সর্বাধিক সময় ধরে দায়িত্ব পালনের ক্ষেত্রে শীর্ষে রয়েছেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং।

দেশের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকার অনন্য নজির গড়েছিলেন পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তিনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে প্রথম বসেছিলেন  ১৯৭৭ সালের ২১ জুন। আর বার্ধক্যজনিত কারণে অবসর নেন ২০০০ সালের ৬ নভেম্বর। টানা পাঁচবার বিধায়ক হিসেবে জিতে তিনি মুখ্যমন্ত্রীর পদে থাকেন ২৩ বছর ১৩৭ দিন।  ২০১৮ সালের এপ্রিল মাসে সেই রেকর্ড ভাঙেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। সিকিম ডেমোক্রাটিক ফ্রন্টের নেতা ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর প্রথমবার উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার পরে পঞ্চমবার জিতে ২০১৯ সালের ২৭ মে পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চামলিং সিকিমের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ছিলেন ২৪ বছর ৫ মাস ১৫ দিন।

অন্যদিকে  নবীন পট্টনায়ক ২০০০ সালের ৫ মার্চ প্রথম মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। গত ২০২০ সালে টানা পঞ্চমবার ক্ষমতা দখল করে বিজেডি। শনিবারই মুখ্যমন্ত্রীর কুর্সিতে একটানা ২৩ বছর ১৩৮ দিন থাকার রেকর্ড করে জ্যোতি বসুকে টপকে গেলেন বিজু পুত্র।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু