তিহার থেকে মুক্তি পাচ্ছেন না কেজরি, শুনানি শেষে রায় স্থগিত রাখল হাই কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়সড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার নিন্ম আদালতের দেওয়া রায়ের ওপর স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট। এদিন বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে এই মামলার পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে। এরফলে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত  তিহারেই থাকতে হবে আপ সুপ্রিমকে।   

এদিনের মামলার শুনানির শুরুতেই হাইকোর্টে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু জানান, ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন অনুযায়ী কেজরির জামিনের বিরোধিতা করেছিল ইডি। কারণ, সেই নথি গুলির যথাযথ ভাবে বিবেচনা না করেই রাউস অ্যাভিনিউ আদালত  একতরফাভাবে কেজরিকে জামিন দেয়।‘ অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবী জানান,’ইডি আদালতের কাছে  কোন বেআইনি লেনদেন জমা দিতে পারেনি।‘  

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। বেশ কয়েকদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকার পরে তিহাড় জেলে ঠাঁই হয় দিল্লির মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের সময়ে দলীয় প্রার্থীদের হয়ে যাতে প্রচার চালাতে পারেন তার জন্য কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে ২ জুন তাঁকে ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাত দিনের জন্য বাড়ানোর আর্জি নিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। যদিও তাঁর সেই আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত। বরং নিম্ন আদালতে নিয়মিত জামিনের আর্জি জানানোর পরামর্শ দেওয়া হয় তাঁকে। তার পর ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন।

দিল্লির রাউজ হাউস অ্যাভিনিউ আদালতে নিয়মিত জামিনের আর্জি জানান দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালকে জামিন দেন। রায়ের উপরে ৪৮ ঘন্টার স্থগিতাদেশ চেয়েছিলেন ইডির আইনজীবী। যদিও সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দেন বিচারক। এরপরেই শুক্রবার সকালে ফের হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। এরফলে শুক্রবার তিহার থেকে মুক্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ