স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

য়ানক ঘটনা! স্কুলের ভিতরেই একজন শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে প্রায় ৩৪ বার কোপাল এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষিকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা! স্কুলের ভিতরেই একজন শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে প্রায় ৩৪ বার কোপাল এক দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষিকার। মঙ্গলবার (৪ অগস্ট) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, ফরিদাবাদের একটি বেসরকারি স্কুলে। যা কিনা মুহূর্তেই স্কুলের শান্ত পরিবেশকে বিষাক্ত করে তুলল। এই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ফরিদাবাদের পুলিশ ফাঁড়ি থেকে কয়েক মিটার দূরে অবস্থিত সিকরোনা গ্রামের ওই বেসরকারি স্কুলের বাইরে অনেকক্ষন ঘোরাঘুরি করছিল অভিযুক্ত যুবকটি। তাঁর মুখ মুখোশ দিয়ে ঢাকা ছিল। এরপর সে স্কুলের গেট দিয়ে ঢুকে নিহত ওই শিক্ষিকার নাম ধরে ডাকতে শুরু করে।

এরপর ২৯ বছর বয়সী ওই শিক্ষিকা তাঁর সঙ্গে দেখা করতে স্কুলের বাইরে বেরোলেই অভিযুক্ত যুবক তাঁকে আক্রমণ করে। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই শিক্ষিকার মুখ, গলা ও বুকে ৩০ বারেরও বেশি ছুরিকাঘাত করে যুবকটি। ঘটনার পুরো দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। আঘাতের ফলে শিক্ষিকা মেঝেতে পড়ে যায়। কিন্তু যুবকটি তাঁর উপর এলোপাথাড়ি আক্রমণ চালাতেই থাকে। মহিলার চিৎকার শুনে স্কুল প্রশাসক ঘটনাস্থলে ছুটে এলে, তাঁর উপরেও চড়াও হয় অভিযুক্ত। মেঝেতে ফেলে মহিলার পেটে এবং মুখে প্রায় ২০ বার ছুরিকাঘাত করে সে। এর পর একটি নম্বর প্লেটবিহীন বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতী। এই বিষয়ে স্কুল প্রশাসক জানিয়েছেন, ‘ঘটনা দেখেই আমি ছুটে যাই। গিয়ে দেখি শিক্ষিকা সন্ধ্যা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। একজন লোক তাঁকে ছুরি দিয়ে বারবার আঘাত করছে। আমি আক্রমণকারীকে থামতে বললে, সে আমার দিকে ছুরি নিয়ে ঘুরে দাঁড়ায়। আমি আত্মরক্ষার জন্য কিছু খোঁজার আগেই আক্রমণকারী পালিয়ে যায়। হামলার পর আমরা সকলে মিলে সন্ধ্যাকে আল ফালাহ হাসপাতালে নিয়ে যাই, কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’

কিন্তু কেন ওই শিক্ষিকার উপর আক্রমণ চালাল ওই যুবক? পুলিশ জানিয়েছেন, অভিযুক্তের নাম অমিত, বয়স ২১ বছর। কোট গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে অমিতের সঙ্গে সন্ধ্যার পরিচয় হয়েছিল এবং সে কয়েকবার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টাও করেছিল। কিন্তু সন্ধ্যা তাঁর সঙ্গে কথা বলতে অনিচ্ছুক ছিলেন। তাসত্ত্বেও অমিত বারবার তাঁর পিছু নিত। ক্রমাগত হয়রানিতে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা বাধায় হয়ে অমিতের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছিলেন। এবং কিছুদিন আগে অমিতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেছিলেন তিনি। কিন্তু সে সময় অমিত প্রকাশ্যে তাঁর কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। পুলিশের মতে, ওই ঘটনার প্রতিশোধ নিতেই অমিত সন্ধ্যাকে হত্যা করল। ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করা হয়েছে এবং সে শিক্ষিকাকে হত্যার দায় স্বীকার করেছে।

জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে দক্ষিণ কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

দুর্গাপুরে নাবালকদের দিয়ে রক্তদানের অভিযোগ! তদন্তের নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রার

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস