কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবারের সকালে  একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি, একটি সরকারি বাস এবং অন্তত তিনটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তারপর ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিজয়নগর জেলায়। ঘটনার জেরে ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় ২৫ জন যাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিয়ানা থেকে রসুন বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা মারে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা ট্রাকটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর একটি সরকারি বাস এবং অন্তত তিনটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কার জেরে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি একটি গাড়ির ওপর পড়ে যায় এবং সেটিকে প্রায় ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সময় সরকারি বাসটি হোসপেটে থেকে চিত্রদুর্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি পিছন দিক থেকে বাসটিকে ধাক্কা মারে। এতে বাসে থাকা প্রায় ২৫ জন যাত্রী আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে হোসপেটের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, মূল দুর্ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি সংস্থার কাছে একই ট্রাকটি আগে দুটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। সেই ঘটনায় আরও তিনজন আহত হন। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দু’দিকে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে দুর্ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ঠিক কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান