গ্বালিয়রে প্রকাশ্যেই তরুণীকে অপহরণ করে মোটরবাইক চেপে চম্পট

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্বালিয়র: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মেয়েরা কতটা নিরাপদহীন, ফের একবার তার জলজ্যান্ত প্রমাণ মিলল। সোমবার সাত সকালেই গ্বালিয়র শহরের এক পেট্রল পাম্পে অপেক্ষারত তরুণীকে অপহরণ করে মোটরবাইকে চেপে চম্পট দিল দুষ্কৃতীরা। আর লোমহর্ষক ঘটনা বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত না অপহরণকারীদের গ্রেফতার করতে পেরেছে পুলিশ, না অপহৃতা তরুণীকে উদ্ধার করতে পেরেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃতা তরুণীর বয়স ১৯ বছর। বিএ পাঠরতা ওই তরুণী পরিবারের সঙ্গে দিওয়ালি কাটাতে ভিন্দে গিয়েছিলেন। ছুটি কাটিয়ে এদিন সকালে বাসে চেপে গ্বালিয়র শহরের এক পেট্রল পাম্পের সামনে নামেন। দাদার জন্যই অপেক্ষা করছিলেন ওই পেট্রল পাম্পের সামনে। সকাল আটটা ৫০ মিনিট নাগাদ আচমকাই মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী পেট্রল পাম্পে আসে। চোখের পলকেই এক দুষ্কৃতী তরুণীকে কোলে তুলে নিয়ে মোটরবাইকে বসায়। তার পরে চম্পট দেয়।

ঘটনার সময়ে পেট্রল পাম্পে একাধিক লোক হাজির থাকলেও অপহরণকারীদের কেউ বাধা পর্যন্ত দেয়নি। অপহরণের অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকা থেকে তরুণীকে অপহরণের ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে। 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল