মহাষ্টমীতে মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানে বোমা হামলার হুমকি, বিমানবন্দরে জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুর্গাপুজোয় মেতে গোটা বাংলা সহ দেশ। অনেকেই পুজো উপলক্ষ্যে একদিনের জন্য হলেও ফিরছেন বাড়িতে । এই আবহে মহাষ্টমীর দিনেই  মুম্বই থেকে রাজধানী দিল্লি আসা ইন্ডিগোর একটি বিমানে বোমা হামলার হুমকি। ফ্লাইটে বোমা হামলার হুমকির পর দিল্লি ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 

 মঙ্গলবার সকাল ৮টার দিকে মুম্বই থেকে আসা ইন্ডিগোর একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির দেওয়া হয়। মুম্বই থেকে দিল্লিগামী ফ্লাইট ৬ই ৭৬২-তে হুমকির ফোন আসার খবর মিলেছে। উৎসবের মরশুমে হুমকির পরেই  বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। নিরাপত্তা খতিয়ে দেখার পর ও বিমানটি ছাড়পত্র পাওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। সতর্কতামূলক স্ক্রিনিংয়ের জন্য যাত্রীদের সাময়িকভাবে আটকে রাখা হয়েছিল, তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে কর্মকর্তারা। 

 ইন্ডিগোর একজন মুখপাত্র বলেছেন, “৩০ সেপ্টেম্বর মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ৭৬২-তে একটি নিরাপত্তা হুমকি লক্ষ্য করা গিয়েছে।   প্রোটোকল অনুসরণ করে, আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং বিমানটিকে চলাচলের জন্য ছাড়পত্র দেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা পরিচালনায় তাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করেছি।” ইন্ডিগোর মুখপাত্র বলেছেন, “আমরা আমাদের গ্রাহকদের নিয়মিত আপডেট শেয়ার করার মতো অসুবিধা কমানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি।” গত সপ্তাহে, মুম্বই থেকে থাইল্যান্ডের ফুকেটে যাওয়ার জন্য ইন্ডিগোর একটি বিমানে বোমা হামলার হুমকির অভিযোগে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। তার পর ফের এই ঘটনা ঘটল। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা