জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ সেনা জওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: উপত্যকায় শুরু হয়েছে সেনা জঙ্গির গুলির লড়াই। শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে  সংঘর্ষে গুরুতর আহত এক জওয়ান শহিদ হয়েছেন। সূত্রের খবর অনুসারে ডুডু-বসন্তগড় এলাকার সিওজ ধর বনাঞ্চলের সীমান্তে সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) এর একটি যৌথ অনুসন্ধান দল জঙ্গিদের গুলিতে আহত হলে এই  গুলির লড়াই শুরু হয়। যে জায়গায় লড়াই চলছে সেই অঞ্চলটি উধমপুরকে ডোডার ভাদেরওয়াহের সঙ্গে সংযুক্ত করবত

উধমপুরের উঁচু পার্বত্য এলাকায় গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করার পর নিরাপত্তা বাহিনী এই সংঘর্ষ শুরু করে। উধমপুর এবং ডোডা উভয় জায়গা থেকে ড্রোন এবং স্নিফার ডগ সহ শক্তিশালী বাহিনী পাঠানো হয় এবং শনিবার সকালে ব্যাপক তল্লাশি অভিযান পুনরায় শুরু হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাতভর এলাকাটি ঘিরে রাখা হয়েছিল। নিরাপত্তা বাহিনীর ধারণা  এলাকায় এখনও দুই থেকে তিনজন জঙ্গি লুকিয়ে আছে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এর আগে জানিয়েছিল যে শুক্রবার রাত ৮টার দিকে কিশতোয়ারের সাধারণ এলাকায় সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পায়। জম্মু পুলিশের  ডিরেক্টর জেনারেল X-এ নিশ্চিত করেছেন যে সেনাবাহিনী, SOG এবং পুলিশের যৌথ দল ঘটনাস্থলে রয়েছে।

জানা গিয়েছে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী শুক্রবার রাত থেকেই উধমপুর জেলায় অভিযানে নেমেছে। সূত্রের খবর, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-এ-মহম্মদ (জেইএম)-এর প্রায় চার জন সদস্যকে কোণঠাসা করা হয়েছে।  ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পসের পক্ষ তরফে একটি পোস্ট করে জানানো হয়েছে, “জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে।”  অন্যদিকে সেনা জঙ্গির গুলি বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী জানিয়েছে, “অভিযান বর্তমানে চলছে।” 

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়