মঙ্গলেই লোকসভায় ‘এক দেশ, এক ভোট’ বিল! সাংসদদের হুইপ জারি বিজেপি’র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিরোধীদের বিরোধিতাকে উপেক্ষা করে আগামিকাল মঙ্গলবারই (১৭ ডিসেম্বর) লোকসভায় ‘এক দেশ, এক ভোট; সংক্রান্ত বিল পেশ করতে পারে মোদি সরকার। আজ সোমবার (১৬ ডিসেম্বর) আচমকাই বিজেপির সংসদীয় দলের তরফে, মঙ্গলবার লোকসভায় দলের সব সাংসদকে হাজির থাকার জন্য হুইপ জারি করা হয়। ওই হুইপের পরেই জোর চর্চা চলছে, বিরোধীদের রণকৌশল ভেস্তে দিতে মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করাতে চায় শাসক শিবির। তেমন হলে ওয়াকফ বিলের মতোই এই বিল নিয়ে যৌথ সংসদীয় সমিতি গঠনের পথে হাঁটতে পারেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরেই ‘এক দেশ, এক ভোট’-এর পক্ষে সওয়াল করে আসছেন নরেন্দ্র মোদি। তাঁর যুক্তি, আলাদা-আলাদা নির্বাচনের জন্য যে বিপুল অঙ্কের টাকা খরচ হয়, তা কমানো যাবে।  সেইসঙ্গে কাজের ভার কমবে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীদের। সারা  বছর কোনও না কোনও ভোটের কারণে আদর্শ আচরণবিধির গেরোয় উন্নয়নমূলক কাজকর্ম থমকে যাচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বের তরফে ‘এক দেশ, এক ভোট’ এর বিরোধিতায় সুর চড়ানো হয়েছে।

গত সপ্তাহেই ‘এক দেশ, এক ভোট’ নিয়ে অনুমোদন দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা।  আর তাতেই জোর চর্চা শুরু হয়েছিল, শীতকালীন অধিবেশনেই পেশ হতে পারে ওই বিল। গত শুক্রবারই ছাপা হয়েছে বিলটি। শনিবার সেটি বিতরণ করা হয় য় সাংসদের মধ্যে। তখন জল্পনা ছড়ায় সোমবার (১৬ ডিসেম্বর) পেশ হবে বিলটি। কিন্তু শেষ মুহুর্তে রণকৌশল পরিবর্তন করে বিজেপি নেতৃত্ব।

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের