পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তান সীমান্তের সঙ্গে লাগোয়া রাজ্য পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে নামবে সেনা, চলবে সামরিক মহড়া। পহেলগাঁও হামলার এক বছর পর ফের মক ড্রিল নিয়ে দেশজুড়ে বাড়ছে  উত্তাপ। জরুরি অবস্থার প্রস্তুতি মূল্যায়নের জন্য শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাঞ্জাবে একটি ব্ল্যাকআউট মহড়া চালানো হবে। অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে এই মহড়া নির্দিষ্ট কিছু এলাকায়  চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।  

স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, মহড়াটির অংশ হিসেবে বিমান হামলার সতর্কবার্তা দিতে সাইরেন বাজানো হবে। জানা গিয়েছে, শুক্রবার পঞ্জাবের বিভিন্ন অংশে রাত ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে এই মহড়া পরিচালিত হবে। মহড়া চলাকালীন বাসিন্দাদের অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে। আরও জানানো হয়েছে , সামরিক মহড়াটি বিমান হামলার সতর্ক সংকেত দিয়ে শুরু হবে, যা দুই মিনিট ধরে উচ্চ-নিম্ন তীক্ষ্ণতায় সাইরেন বাজানোর মাধ্যমে পরিচালিত হবে। এই মহড়া চলাকালীন সরকার ও সেনার চিহ্নিত করা নির্দিষ্ট এলাকাগুলিতে কৃত্রিম ব্ল্যাকআউট কার্যকর করা হবে।

পিটিআই সংবাদ সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী, লুধিয়ানায় পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয় (পিএইউ) এবং আগর নগর পিএসপিসিএল বিভাগের অধীনস্থ এলাকাগুলিতে শুক্রবার রাত ৮টা থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট মহড়া চলবে। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা এবং অনন্তনাগের জেলা প্রশাসন জরুরি অবস্থার প্রস্তুতিমূলক প্রচেষ্টার অংশ হিসেবে একই রকম মহড়ার চালানোর কথা জানিয়েছে। কুপওয়ারাতে এই মহড়াটি চলবে বিকেল ৩টে ৩০ মিনিটে। রাত ৮টা থেকে ৮:১০ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট থাকবে। এবং রাত ৮টা থেকে ৮ টা ১০ মিনিট পর্যন্ত ব্ল্যাকআউট থাকবে। অনন্তনাগে এই মহড়াটি ২৪ এপ্রিল হবে। বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই সকলে যেন,  ইনভার্টার লাইট, সোলার লাইট, টর্চ, মোবাইলের ফ্ল্যাশলাইট এবং গাড়ির লাইট সহ আলো বন্ধ  করে  দেয়। 

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার