পাকিস্তানের ১২টি জঙ্গিঘাঁটির নতুন তালিকা প্রস্তুত, শুধু আক্রমণের অপেক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: পাকিস্তানে ভারতের অপারেশন সিঁদুর এখনও চলছে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের সময় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সংবাদমাধ্যমের কাছে এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর কথাও।

সূত্রের খবর, অপারেশন সিঁদুরে নয়টি জঙ্গি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালিয়েছিল ভারতের তিন বাহিনী। বৃহস্পতির সর্বদলীয় বৈঠকে রাজনাথ জানিয়েছেন এই আক্রমণে অন্তত ১০০ সন্ত্রাসী নিহত হয়েছে। এরপর পাকিস্তান যদি আক্রমণ করে, তাহলে সরকার এবং সেনাবাহিনী পিছু হটবে না।

রিজিজু জানিয়েছেন রাজনাথ সিং বৈঠকে অংশ নিয়ে সকলকে অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য দেন। বিরোধী নেতাদের সরকারের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা হয়। রিজিজুর কথায়, “বিরোধী সলের সদস্যরা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেন। সকলেই একবাক্যে স্বীকার করেছেন এখানে রাজনীতির কোনও স্থান নেই। তাঁরা সরকারের পাশে রয়েছেন বলে জানিয়েছেন।

এই অভিযান এখনও চলছে, তাই আমরা বিস্তারিত তথ্য দিতে পারছি না।” অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ করেছিল। সূত্র বলছে, পাকিস্তানে আরও ১২টি জঙ্গি ঘাঁটির তালিকাও প্রস্তুত। পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদের শিকড় নির্মূল করার অভিযান চলছে।

ভারতের অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তান ভীত। লাহোরে ধারাবাহিক বিস্ফোরণের পর বৃহস্পতিবার সকাল থেকেই বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে। ভারত এখনও পর্যন্ত মাত্র নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। তালিকা যখন প্রস্তুত, তখন পাকিস্তানের আরও ১২টি সন্ত্রাসী শিবির লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

ভারত স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাসবাদের অবশিষ্ট ভিত্তিগুলিও নির্মূল করা হবে। দেশ এই আক্রমণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভারতের সীমান্তবর্তী এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থায় রয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গুলিবর্ষণের কারণে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের ১০টি জেলায় কন্ট্রোল রুম খুলেছে।

সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিতে মিসাইল স্ট্রাইক চালায়। ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর মিলিত অভিযানের ফলে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের যে নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে ভাওয়ালপুর, মুরিদকে, গুলপুর, ভিম্বর, চক আমরু, বাগ, কোটলি, শিয়ালকোট এবং মুজাফফারাবাদ। ভাওয়ালপুরে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সদর দফতর এবং মুরিদকেতে লস্কর-ই-তৈবার সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১