অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি, হুঁশিয়ারি নৌবাহিনীর প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপারেশন সিঁদুর (Operation Sindoor) এখনও চলছে। এই অভিযান এখনও শেষ হয়নি। দিল্লিতে এক অনুষ্ঠান থেকে এমনই কড়া বার্তা দিলেন নৌবাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠী। আর্মড ফোর্স ফ্লাগ ডে অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। তাঁর কথায়, দেশের মানুষ সেনার কাজে গর্বিত।

তিনি আরও বলেন, যদি ভারতের ওপরে কেউ আক্রমণ করার চেষ্টা করে, তাহলে ভারতের সেনাবাহিনী কঠোর প্রতিশোধ নেবে। প্রত্যাঘাত করবে ভারত। অপারেশন সিঁদুরের সময় যেমন জবাব দিয়েছে ভারতীয় সেনা, তেমনই জবাব দেওয়া হবে। নাম না করে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, অপারেশন সিঁদুর এখন না হলেও, শেষ হয়ে যায়নি। ভারত সরকারের নেওয়া সিদ্ধান্তের কথা সকলেই শুনেছে। কেউ যদি দেশের দিকে খারাপ নজরে তাকায় তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এর আগেও মোদি একাধিকবার জানিয়েছেন, কেউ ভারতের ক্ষতি করতে চাইলে তার জবাব দেওয়া হবে।

সম্প্রতি পেরিয়ে গিয়েছে নৌবাহিনী দিবস। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের সময় করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনীর আকস্মিক আক্রমণের স্মরণে প্রতিবছর ৪ ডিসেম্বর দিনটি পালন করা হয়। চলতি বছরেও দিল্লিতে পালিত হয়েছে দিনটি। এদিন নৌবাহিনীর বীরদের সম্মান জানানো হয়েছে। রবিবারও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই দেশের সেনা, নৌবাহিনীর হয়েই কথা বলতে শোনা গিয়েছে নৌবাহিনীর প্রধানকে। চলতি বছরে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত। সেই জবাব দেওয়া শেষ হয়ে যায়নি। কেউ রক্তচক্ষু দিয়ে তাকালে, তাকে জবাব দিতেও প্রস্তুত রয়েছে ভারত।

 

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ