‘বাংলাদেশ যুদ্ধে লড়েছি, সুযোগ পেলে পাকিস্তানকে শেষ করে দেব’, হুঁশিয়ারি কর্ণেল সোফিয়া কুরেশির বাবার

মেয়ের প্রতি গর্বিত হয়ে তিনি একটি সংবাদমাধ্যমকে বলেছেন, 'আজ আমরা আমাদের মেয়ের জন্য গর্বিত। আমরা বলতে পারব আমাদের মেয়ে দেশের জন্য কিছু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৬ প্রাণ নেওয়ার বদলা নিয়েছে ভারত। মঙ্গলবার (৭ মে) গভীর রাতে পাকিস্তানের উপর আত্মঘাতী বিমান হামলা করেছে ভারত। যার নামকরণ করা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটককে নৃশংস ভাবে হত্যা করেছে পাক জঙ্গিরা। চোখের সামনেই সিঁথির সিঁদুর মুছেছে নিহতদের স্ত্রীর। তাঁদের উৎসর্গ করেই করেই এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। নিহতদের মধ্যে একজন নৌসেনা অফিসারও ছিলেন। যাঁর কিনা হামলার ৬ দিন আগে বিয়ে হয়। জানা যায়, পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরেই পাকিস্তানের বিরুদ্ধে হামলার ছক কষে ফেলেছিল ভারত। সেইমতো মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’র অধীনে পহেলগাঁও সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি নেতা মাসুদ আজহার-সহ ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ঘটনার পরেই বুধবার সকালে ভারতীয় সেনাবাহিনীর কর্ণেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিংহ, উভয় মহিলা অফিসার এই হামলার ব্রিফিং দিয়েছেন।

জানিয়েছেন কীভাবে এই হামলার পরিকল্পনা করেছেন তাঁরা। এবং এই বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর শক্তি এবং বীরত্বকে বিশ্বের কাছে তুলে ধরেছেন তাঁরা। মহিলা অফিসার দের এমন বীরত্ব গোটা দেশকে গর্বিত করেছে। বুধবার দিনভর তারা সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিলেন। মেয়েকে নিয়ে জাতির এমন উচ্ছ্বাসা দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন কর্ণেল সোফিয়া কুরেশির বাবা তাজউদ্দিন মোহাম্মদ কুরেশি। মেয়ের প্রতি গর্বিত হয়ে তিনি একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজ আমরা আমাদের মেয়ের জন্য গর্বিত। আমরা বলতে পারব আমাদের মেয়ে দেশের জন্য কিছু করেছে। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছিলাম। এখনও যদি আমাদের সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা পাকিস্তানকে শেষ করে দেব। পাকিস্তান পৃথিবীতে বসবাসের যোগ্য কোন দেশ নয়। আমরা কেবল দেশ নিয়ে ভাবি। আমাদের দর্শন হল ‘বয়াম রাষ্ট্রে জাগ্রত’ – আমরা প্রথমে ভারতীয়, তারপর অন্য কিছু।’

ভদোদরার বাসিন্দা কর্নেল সোফিয়া একসময় অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু তার দেশপ্রেমিক চেতনা তাকে সেনাবাহিনীর পোশাক পরতে অনুপ্রাণিত করেছিল। কর্ণেশ সোফিয়া কুরেশির সেনাবাহিনীতে যোগদান তাঁর পারিবারিক ঐতিহ্য। কারণ তাঁর বাবা, দাদু সেনাবাহিনীতে ছিলেন। এর পরে, সোফিয়া সেনাবাহিনীর পোশাক পরে তাঁদের পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সোফিয়ার ভাই মোহাম্মদ সঞ্জয় কুরেশি জানিয়েছেন, সোফিয়া যখন ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেয়, তখন তার পিএইচডি শেষ করার কথা ছিল। কিন্তু দাদু এবং বাবার দেশরক্ষার আদর্শ সোফিয়াকে অনুপ্রাণিত করে। তিনি বি.এসসি করেছেন। এবং ভদোদরার এমএস বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে এম.এসসি. ডিগ্রি অর্জন করেন। এমনকী সেখানে তিনি সহকারী প্রভাষক হিসেবে শিক্ষকতাও শুরু করেছিলেন। কিন্তু সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলেন পাশাপাশি। এরপর তিনি শর্ট সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে সেনাবাহিনীতে নির্বাচিত হন। একর তিনি তাঁর পড়াশোনা এবং কেরিয়ার ছেড়ে দিয়ে দেশের সেবা করার পথ বেছে নেন। তিনি ১৯৯৯ সালে সেনাবাহিনীর সিগন্যাল কর্পসে যোগদান করেন। ২০১৬ সালে, তিনি ‘ফোর্স ১৮’ নামক বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়ে ইতিহাস সৃষ্টি করেন। এরপর তিনিই প্রথম মহিলা অফিসার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর-অভিযান সফল করেন। ২০০৬ সালে, তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে কঙ্গোতেও নিযুক্ত ছিলেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার