হরমুজ প্রণালি নিরাপদে পার করতে ভারতীয় জাহাজ পাহারায় যুদ্ধজাহাজ মোতায়েন নৌসেনার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে ইরান-আমেরিকা যুদ্ধ। যতদিন যাচ্ছে ততই যুদ্ধের ভয়াবহ আঁচ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যেপ্রাচ্যে। পশ্চিম এশিয়ায় এক প্রকার সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকার হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি বন্ধ রেখেছে ইরান। যার ফলে জ্বালানি সঙ্কটে  ভারত-সহ বহু দেশ। এমন পরিস্থিতিতে ভারতমুখী জাহাজগুলিকে ‘রক্ষাকবচ’ দিতে ‘অপারেশন উর্জা সুরক্ষা’ চালু করল ভারতীয় সেনা।

সূত্রের খবর, ভারতমুখী তেল ও গ্যাসবাহী জাহাজগুলিকে নিরাপত্তা দিতেই এহেন পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনা। যার প্রধান কারণ হিসেবে প্রায় পাঁচটির বেশি রণতরীকে পাঠানো হয়েছে হরমুজ প্রণালির দিকে। ইতিমধ্যেই প্রায় ২০ টি ভারতমুখী জাহাজ পিএনজি, এলএনজি ও অশোধিত তেল সহ একাধিক সামগ্রী নিয়ে অবস্থান করেছে হরমুজে। যে পাঁচটি রণতরীকে পাঠানো হয়েছে সেখানে তারা আদতে ভারতমুখী জাহাজগুলিকে নিরাপত্তা দেবে বলেই জানা যাচ্ছে।

অন্যদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই ইরান হরমুজ প্রণালিতে ছাড় দিয়েছে ভারতকে। মুক্ত করে দেওয়া হয়েছে হরমুজ। শুধু ভারতই নয়, সেই সঙ্গে রাশিয়া, চিন, পাকিস্তান ও ইরাকের জাহাজগুলির ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। তারাও  এবার থেকে নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে পারবে বলেই খবর। এমন অবস্থায় ভারতীয় সেনার  ‘অপারেশন উর্জা সুরক্ষা’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বই মনে করছেন ওয়াকিবহল মহল।

প্রসঙ্গত, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের ভয়াবহ যুদ্ধের আঁচ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে শান্তি আলোচনার কথা বললেও সত্যিই কি যুদ্ধ থেমে যাবে? বর্তমানে এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক। ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানকে রীতিমত হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধান বলেছেন, ‘আমরা সবসময় ইজরায়েলের পক্ষে আছি। যেকোনও সাহায্যের জন্য আমরা প্রস্তুত। ইরান হামলা করলে তার উচিত জবাব দিতে আমরা তৈরি আছি।’

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

সুমিত রায়কে মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন CID আধিকারিকরা, হাজির করানো হবে আদালতে

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা