বুলডোজার চালিয়ে অমিত শাহের বাড়ি ভাঙার দাবি বিরোধীদের

সুপ্রিম কোর্ট সকালেই অভিযান বন্ধের নির্দেশ দেয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  বুলডোজার দিয়ে গরিব মানুষের বাড়ি না ভেঙে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ি ভাঙার দাবি তুলল বিরোধীশিবির।

আপ নেতা তথা দলের লোকসভার সাংসদ রাঘব চাড্ডা নিজের টুইটার হ্যান্ডেলে এই অভিযানের নিন্দা করে লেখেন, ‘জাহাঙ্গীরপুরীতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জন্য দায়ী খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। ভাঙতেই যদি হয়, তাহলে বুলডোজার দিয়ে অমিত শাহের বাড়ি সবার আগে ভাঙা উচিত। আর তাহলে শুধু দিল্লিতে নয়, দেশের অন্যান্য প্রান্তেও এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব।’

আপ নেতার আরও অভিযোগ, গত ১৫ বছর ধরে দিল্লি পুরসভার সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডে ক্ষমতায় ছিল বিজেপি। সেই সময় পদ্মশিবিরের নেতাদের মোটা টাকা ঘুষ দিয়ে অনেকেই বাড়ির নকশা মঞ্জুর করিয়ে অবৈধভাবে দিল্লির নানা প্রান্তে বাড়ি করেছিলেন। বুলডোজার চালিয়ে ওই সব বিজেপি নেতাদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া উচিত।

বুলডোজার অভিযানের নিন্দা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। টুইটার হ্যান্ডেলে তিনি ভারতীয় সংবিধান ও একটি খনন করার মেশিনের ছবি পোস্ট করেন। ছবির সঙ্গে তিনি একটি পোস্টও জুড়ে দিয়েছেন। লিখেছেন, ‘আসলে সংবিধানের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। ’

উল্লেখ করা যেতে পারে, দিল্লির জাহাঙ্গীরপুরীতে বুধবার সকালে বেআইনি নির্মাণ ভাঙতে অভিযান চালায় উত্তর দিল্লি পুরনিগম। অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। অভিযান চলাকালীন সুপ্রিম কোর্টে একটি মামলা রুজু হয়। আর্জি জানানো হয় অভিযান স্থগিতের। সর্বোচ্চ আদালত অভিযান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়ে বলেছে,  পরবর্তী রায় না দেওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে হবে। 

আরও পডুন জাহাঙ্গীরপুরীর বুলডোজার অভিযানে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩