দফতরে ওসামা বিন লাদেনের ছবি টাঙিয়ে বিতর্কে যোগী রাজ্যের আধিকারিক

ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। তড়িঘড়ি সরকারি দফতর থেকে কুখ্যাত জঙ্গির ছবি সরিয়ে ফেলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: গোটা বিশ্বের কাছে তিনি পরিচিত কুখ্যাত সন্ত্রাসী হিসেবে। অথচ যোগী রাজ্যের এক সরকারি আধিকারিক নিজের গুরুর আসনে বসিয়ে কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেনের (Osama Bin Laden) ছবি টাঙিয়েছেন নিজের দফতরে। শুধু তাই নয়, আল কায়দা (terror outfit Al Qaeda) প্রতিষ্ঠাতার ছবির নিচে একটি ক্যাপশানও লিখেছেন। তাতে লেখা রয়েছে, ‘ওসামা বিন লাদেন-বিশ্বের সেরা জুনিয়র ইঞ্জিনিয়র।’ ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। তড়িঘড়ি সরকারি দফতর থেকে কুখ্যাত জঙ্গির ছবি সরিয়ে ফেলা হয়েছে। যদিও নিজের কাজের জন্য মোটেও অনুতপ্ত নন বিদ্যু‍ৎ দফতরের মহকুমা আধিকারিক রবীন্দ্র প্রকাশ গৌতম (Ravindra Prakash Gautam)। তাঁর কথায়, ‘লাদেনকে আমি গুরু মানি, তাই আমার দফতরে গুরুর ছবি লাগিয়েছি।’

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,  রাজধানী লখনউ থেকে ২৫০ কিলোমিটার দূরের ফারুখাবাদ জেলার নবাবগঞ্জ (Nawabganj town) শহরের বিদ্যু‍ৎ দফতরের আধিকারিক হিসেবে সদ্যই দায়িত্ব নিয়েছেন রবীন্দ্র প্রকাশ গৌতম (Ravindra Prakash Gautam) মঙ্গলবার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎকারের জন্য গিয়েছিলেন দফতরের কর্মীরা। আর বসার ঘরে ঢুকতেই তাঁদের চোখ ছানাবড়া। কেননা, বসার ঘরের দেওয়ালে টাঙানো ছিল কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনের (Osama Bin Laden) ছবি। অনেকেই কৌতুহলের বশে গৌতমের কাছে জানতে চান-স্যর, লাদেনের (Osama Bin Laden) ছবি আপনার অফিসের দেওয়ালে কেন?

ওই প্রশ্ন শুনে মোটেও না ঘাবড়ে তিনি বলেন, ‘লাদেনকে (Osama Bin Laden) আমি গুরু হিসেবে মানি। উনি হলেন বিশ্বের সেরা জুনিয়র ইঞ্জিনিয়ার (World’s best junior engineer) আমার কাছে ওর আরও ছবি রয়েছে।’ ওই জবাব শুনে কর্মচারীরা আর কথা বাড়াননি। কিছুক্ষণের মধ্যেই সরকারি দফতরে লাদেনের ছবি লাগানোর বিষয়টি জানাজানি হয়। সঙ্গে সঙ্গেই বিদ্যু‍ৎ দফতরের সিনিয়র আধিকারিকদের নির্দেশে দেওয়াল থেকে লাদেনের ছবি সরিয়ে নেওয়া হয়। ফারুখাবাদের বিদ্যু‍ৎ দফতরের এক পদস্থ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ইতিমধ্যেই এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপনে চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ পুজো উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক