খালি হাতে ফেরান না কাউকে কুলপুকুরের এই জাগ্রত কালী

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : সারাবাংলা জুড়েই অসংখ্য জাগ্রত কালী আছে।  মোটের ওপর বলতে গেলে এই মহান কালীক্ষেত্রে এপ্রান্ত ওপ্রান্ত সর্বত্র কালী মায়ের সমারোহ। তেমনই বিগত ৬৯ বছর ধরে উত্তর ২৪ পরগনার হাবড়ার কুলপুকুরে বিরাট আনন্দ উৎসব নাচ গানের মধ্যে দিয়ে মা কালীকে নিয়ে আসা হচ্ছে। প্রাচীন যশোর রোডের পার্শ্ববর্তী এই মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা। জনশ্রুতি আছে, রাত বাড়লেই নাকি জীবন্ত হয়ে ওঠেন মা কালী।

শোনা যায়, জেলার জাগ্রত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই কুলপুকুর কালী মন্দির। প্রতিদিনই নিয়ম করে চলে মা-র পুজো। তবে দীপান্বিতা কালীপুজো উপলক্ষে নব সাজে সেজে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। সেই দিন এই মন্দিরে এলাহী আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি  লক্ষাধিক ভক্তসমাগম ঘটে। তাই ভিড় সামলাতে এই দিনে মন্দির এর চারপাশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়।

ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা কাউকেই খালি হাতে ফেরান না। জানা গেছে, সাংসারিক সমস্যা থেকে ভালবাসা, বিয়ে না হওয়া, এমনকি সন্তানের পড়াশোনা থেকে চাকরি– এই সবকিছু সমস্যার সমাধানই মা করেন। শোনা যায়, যশোর রোড দিয়ে যাওয়া যানবাহনের চালকেরা, বহু সময় গভীর রাতে ওই মন্দির এলাকায় কখনও বুড়িমা আবার কখনও ছোট্ট শিশুকন্যার বেশে দেবীর উপস্থিতি অনুভব করেছেন। এমনকি দ্রুতগতির যানবাহনও মন্দির এর সামনে গিয়ে ধীরগতি হয়ে যায় বলেও জানান অনেকে।

মন্দির কমিটির সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী পুকুরে এক শনিবারে দেবীর বিসর্জন দিয়ে পরবর্তী শনিবারে দেবীকে ফের মন্দিরে নিয়ে আসার একটি বিশেষ রীতি রয়েছে। সারা রাত ধরে চলে বিশেষ পুজো। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলাও বসে। এদিন মায়ের স্বর্ণালংকার দেখতেও ভিড় জমে বহু মানুষের। লোকশ্রুতি আছে, এই মন্দিরে একাধিকবার মায়ের গয়না চুরি হয়েছে। তবে অবাক করা বিষয় হল, যে বছরে যত পরিমান গয়না চুরি গেছে, অলৌকিক ভাবে তার পরের বছরে তার চেয়ে বেশি গয়না পাওয়া গেছে। তাই ভক্তরা এই ঘটনাকে স্বয়ং মায়ের লীলাই মনে করেন।

বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবসে এক্সে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

মার্কিন মুলুকে শপিং কমপ্লেক্সে বন্দুকবাজের হামলায় নিহত ২, জখম বহু

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

পেরুতে বিমান দুর্ঘটনায় ১৩ জন পর্যটকের মৃত্যু

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার