ভারতে আসছে  বিশ্ববিখ্যাত সংস্থার গাড়ি, দাম হতে পারে এক কোটির বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড সেলেবদের স্টাইল স্টেটমেন্ট হল দামি-বিদেশি গাড়ির কালেকশন। সেই সব সেলেব্রিটিদের মধ্যে সলমন খানের নাম করতেই হবে। ৯টি অত্যাধুনিক দামি গাড়ির মালিক বলিউডের ভাইজান। তবে এবার আপনিও চাইলে কিনতে পারবেন সলমনের প্রিয় গাড়িটি। ভাবছেন কোন গাড়ি? চলুন জেনে নেওয়া যাক।

Nissan ভারতের বাজারে তাদের গ্লোবাল ফ্ল্যাগশিপ SUV Patrol, 2026 সালে লঞ্চ করার পরিকল্পনা করছে। সূত্রের খবর,  ভারতে কোনও কারখানা গড়ছে না জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা। গাড়িটি বিদেশ থেকে আমদানি করা হবে। সম্প্রতি Patrol-এর সম্পূর্ণ নতুন জেনারেশন (কোডনেম: Y63) বাজারে এসেছে এবং বর্তমানে এটি শুধুমাত্র ইউরোপ ও মার্কিন মুলুকের বাজারে বিক্রি হচ্ছে। তবে এশিয়ান বাজারের জন্য সংস্করণ কিছু পরে আসবে।

Nissan Patrol ভারতের বাজারে ব্র্যান্ড বিল্ডার হিসেবে কাজ করবে। Nissan এবং Renault 2025 সালের পর দুটি নতুন SUV বাজারে আনতে প্রস্তুত হচ্ছে। Patrol একটি বডি-অন-ফ্রেম SUV, যা SUV জগতের একটি লেজেন্ড।

Nissan সম্প্রতি ভারতের বাজারে X-Trail আমদানি করে গ্রাহকদের মন জয়ের চেষ্টা করেছিল। কিন্তু তা কাজে আসেনি।  তবে Patrol সাফল্য পাবে বলে আশা করছেন সংস্থার আধিকারিকরা। মূলত Toyota-র নতুন Land Cruizer Praado 2025 –র সঙ্গেই বাজার দখলের প্রতিযোগিতায় নামছে সংস্থাটি।

বর্তমানে Nissan নতুন Patrol-এর বিশ্বব্যাপী লঞ্চের পরিকল্পনা করছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং জাপানের মতো বাজারগুলির জন্য নতুন SUV-এর চাহিদা বাড়ানোর জন্য Nissan RHD সংস্করণ তৈরির কাজ করছে এবং আশা করা হচ্ছে এটি 2026 সালে আন্তর্জাতিকভাবে লঞ্চ হবে।

Patrol দুই ধরনের পেট্রোল V6 ইঞ্জিন অপশনে আসবে। একটি শক্তিশালী 3.8 লিটার ইউনিট এবং আরেকটি টুইন-টার্বোচার্জড 3.5 লিটার। আগের জেনারেশনের Patrol-এর মতো কোনও ডিজেল বা পেট্রোল V8 নেই। তবে, Patrol সস্তা হবে না। এটি Nissan-এর ফ্ল্যাগশিপ মডেল এবং সম্পূর্ণ আমদানি হওয়ায়, এর দাম 1 কোটি টাকা বা তার বেশি হতে পারে।

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?