Blinkit থেকে সোনা কিনবেন ! সাবধান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে ধনতেরাস। আর এই সময় যেসকল গ্রাহকরা বাড়িতে বসে সোনা বা রুপোর জিনিস কিনতে চান তাদের জন্য  বিশেষ ব্যবস্থা নেয় অনলাইন গ্রোসারি সংস্থা সুইগি, ব্লিঙ্কিট, বিগবাস্কেট এবং জেপ্টো । বাড়িতে বসে সোনা বা রুপোর কিছু অর্ডার দিলেই মাত্র ১০ মিনিটের মধ্যে পৌঁছিয়ে যাবে জিনিস। আর এবার সেখানেই ঘটল গ্রাহকদের প্রতারণার অভিযোগ।

এই নিয়ে দিল্লির বাসিন্দা মোহিত জৈন অভিযোগ তোলেন, ১ গ্রাম সোনার কয়েন অর্ডার দিয়ে মিলেছে ০.৫ গ্রাম সোনার কয়েন। ইতিমধ্যেই এই পুরো ঘটনাটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, ব্লিঙ্কিট (Blinkit) দ্বারা প্রতারিত হয়েছি। আমি ব্লিঙ্কিট থেকে এক গ্রাম সোনা এবং রুপোর কয়েন অর্ডার দিয়েছিলাম। পুরোটাই প্রিপেইড ছিল। অর্ডার পাওয়ার জন্য আমি দেখি ০.৫ গ্রাম গোলাপের নকশা করা  মালাবার গোল্ড কয়েন দেওয়া হয়েছে। যেখানে আমি অর্ডার দিয়েছিলাম ১ গ্রাম মাতা লক্ষ্মী নকশা করা  সোনার কয়েন।‘ পাশাপাশি মোহিত পুরো  অর্ডারের তথ্য সামনে এনেছেন।

উল্লেখ্য, ধনতেরাসের দিন ব্লিঙ্কিটে ১ গ্রাম সোনার কয়েনের  দাম ছিল ৮, ২৪৯ টাকা । অন্যদিকে  ০.৫ গ্রাম সোনার কয়েনের  দাম ছিল ৪, ১২৪ টাকা । এখান থেকেই স্পষ্ট যে ব্লিঙ্কিট থেকে সোনার কয়েন কিনে প্রায় ৪,১২৪ টাকা প্রতারণার শিকার হয়েছেন মোহিত জৈন। এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে সংস্থার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

শহরে বেআইনিভাবে ট্রাক ঢুকছে কীভাবে? এবার ঘুষকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?